• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ সকাল ০৭:৫১:০৯ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৩১, আহত ১৪৯

২ মার্চ ২০২৬ দুপুর ০১:০৯:৩২

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৩১, আহত ১৪৯

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত ও ১৪৯ জন আহত হয়েছেন। ২ মার্চ সোমবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর প্রকাশ করেছে আল জাজিরা।

হামলা দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে লেবাননের রাজধানী বৈরুত এবং হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে সংঘটিত হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ইসরায়েল হিজবুল্লাহর বড় ধরনের রকেট হামলার পর তারা ‘লেবাননজুড়ে’ গোষ্ঠীটির ঘাঁটিতে আঘাত হানছে। 

বিবৃতিতে আরও বলা হয়, হিজবুল্লাহকে ইসরায়েল রাষ্ট্রের জন্য কোনো হুমকি তৈরি করার সুযোগ দেওয়া হবে না। এই হামলার কঠোর ও শক্তিশালী জবাব দেওয়া হবে।

আরও পড়ুন

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৮, আহত ৮০

আল জাজিরা জানিয়েছে, বৈরুতের দক্ষিণ শহরতল দাহিয়েহ-তে হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরাইলি যুদ্ধবিমানগুলো ওই এলাকায় মুহুর্মুহু বোমাবর্ষণ করছে।

এর আগে হিজবুল্লাহ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জবাবে ইসরায়েলের হাইফা শহরের একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছিল।

এই ঘটনায় উত্তেজনা নতুন করে বাড়তে পারে মধ্যপ্রাচ্যে, যেখানে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩