জামালপুর প্রতিনিধি: জামালপুর শহরের বাগেরহাটা বটতলা এলাকার একটি পরিত্যক্ত গোডাউন থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ)-এর এক হাজা ৪৪৪ লিটার ভোজ্য তেল জব্দ করেছে র্যাব ও ভোক্তা অধিকার অধিদপ্তর। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
১ মার্চ রোববার বিকেলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৪ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।


অভিযান সংশ্লিষ্টরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের নূর রাইস মিলের একটি পরিত্যক্ত গোডাউনে অভিযান চালানো হয়। তল্লাশিকালে পুঁতে রাখা অবস্থায় টিসিবির ৭২২ বোতল ভোজ্য তেল উদ্ধার করা হয়। প্রতিটি বোতল ২ লিটার হওয়ায় মোট জব্দকৃত তেলের পরিমাণ দাঁড়ায় এক হাজার ৪৪৪ লিটার।

অভিযানকালে উপস্থিত ছিলেন র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার মেজর লাবিব এবং জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম। তারা জানান, সরকারি পণ্য অবৈধভাবে মজুত ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available