• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে শ্রাবণ ১৪৩৩ সকাল ১০:১৫:৪৬ (03-Aug-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু আজ, চুক্তি নিয়ে আশাবাদী ট্রাম্প

৩ আগস্ট ২০২৬ সকাল ০৮:২৭:২৯

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু আজ, চুক্তি নিয়ে আশাবাদী ট্রাম্প
“ফাইল ছবি”

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, দুই দেশের মধ্যে একটি সম্ভাব্য চুক্তির পথ তৈরি হয়েছে এবং সোমবার থেকে আলোচনা শুরু হবে।

২ আগস্ট রোববার প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন।

তিনি দাবি করেন, হরমুজ প্রণালী-সংক্রান্ত বিষয়ে একটি সমঝোতা হয়েছে। পাশাপাশি ইরানের পরমাণু কর্মসূচি সীমিত বা নিরস্ত্রীকরণ নিয়েও সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ট্রাম্প আরও বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধে তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক অভিযান স্থগিত করেছেন। তার ভাষ্য, মধ্যপ্রাচ্যের এই তিন দেশ সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে।

এদিকে আল জাজিরা জানিয়েছে, মধ্যস্থতাকারীরা তেহরানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আলোচনার সময়সূচি বা অংশগ্রহণকারীদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

যুক্তরাষ্ট্র বা ইরানের পক্ষ থেকেও সম্ভাব্য আলোচনার বিষয়ে এখনও আনুষ্ঠানিক যৌথ ঘোষণা দেওয়া হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ