• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:৪৩:৪৯ (04-Oct-2026)
  • - ৩৩° সে:

নেপালে ৩৭ দিন পর মিলল নিখোঁজ মালয়েশিয়ান পর্যটকের সন্ধান

৪ অক্টোবর ২০২৬ সকাল ০৯:২০:৫৯

নেপালে ৩৭ দিন পর মিলল নিখোঁজ মালয়েশিয়ান পর্যটকের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক: নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর নিখোঁজ হওয়া এক মালয়েশিয়ান পর্যটক ৩৭ দিন পর জীবিত অবস্থায় ফিরে এসেছেন। তিনি কাঠমান্ডুতে অবস্থিত মালয়েশিয়ার দূতাবাসে গিয়ে নিজের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন। পরে নিরাপদে মালয়েশিয়ায় ফিরে যান তিনি।

২ অক্টোবর শুক্রবার মালয়েশিয়ায় নিখোঁজ নাগরিকদের পরিবারগুলোর সংগঠন ‘মালয়েশিয়া সলিডারিটি: ফ্যামিলিজ ইন হোপ’-এর মুখপাত্র মনিভান্নান রেথিনাম এ তথ্য জানান।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, নিখোঁজ ওই ব্যক্তি একাই নেপাল ভ্রমণে গিয়েছিলেন। বন্যার পর ৩৭ দিন তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে তিনি নিজ উদ্যোগে কাঠমান্ডুতে মালয়েশিয়ার দূতাবাসে পৌঁছে নিরাপদে থাকার বিষয়টি জানান। এরপর তিনি দেশে ফেরেন।

মনিভান্নান রেথিনাম জানান, গত ২৫ আগস্ট স্থানীয় সময় বিকেল ৩টা ২৬ মিনিটে নেপালের নাগথালি ভিউপয়েন্ট এলাকায় ওই পর্যটককে সর্বশেষ দেখা গিয়েছিল। এর পরদিন ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। এতে সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিদ্যুৎ ও পানির সরবরাহও ব্যাহত হয়।

৩৭ দিন পর ওই ব্যক্তির নিরাপদে ফিরে আসার ঘটনায় নেপালে নিখোঁজ অন্য মালয়েশিয়ানদের পরিবারগুলোর মধ্যে স্বস্তি ও নতুন আশার সঞ্চার হয়েছে। তবে এখনো আরও ৫৪ মালয়েশিয়ান নাগরিকের সন্ধান পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সংগঠনটি জানিয়েছে।

এর আগে ২৭ আগস্ট মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, নেপালে বন্যার পর ৫৫ মালয়েশিয়ান নাগরিকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। তাদের মধ্যে পর্যটক, তীর্থযাত্রী ও অন্যান্য ভ্রমণকারী ছিলেন। পরবর্তীতে একজনের নিরাপদে ফিরে আসার খবর পাওয়া যায়।

গত ২৬ আগস্ট নেপালের রাসুওয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধস আঘাত হানে। এতে সড়ক, সেতু ও যোগাযোগব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং উদ্ধার তৎপরতা ব্যাহত হয়। সাম্প্রতিক এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ওই দুর্যোগে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত এবং প্রায় ৫ হাজার মানুষ নিখোঁজ হয়েছেন।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








বিশ্ব প্রাণী দিবস আজ
বিশ্ব প্রাণী দিবস আজ
৪ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৪৮:১৪