• ঢাকা
  • |
  • সোমবার ১২ই শ্রাবণ ১৪৩৩ দুপুর ০১:০৭:২৪ (27-Jul-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গোলাগুলিতে দুইজন নিহত, আহত ৫

২৭ জুলাই ২০২৬ সকাল ১১:৩৯:১৮

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গোলাগুলিতে দুইজন নিহত, আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সিয়াটলের বিখ্যাত স্পেস নিডল টাওয়ারের কাছে গোলাগুলিতে কমপক্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন শিশুসহ অন্তত পাঁচজন। 

২৬ জুলাই রোববার স্থানীয় সময় বিকেল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জনপ্রিয় ‘বাইট অব সিয়াটল’ ফুড ফেস্টিভ্যাল উৎসব চলছিল, যেখানে কয়েকশ' মানুষ অংশ নিয়েছিল। কিন্তু হঠাৎ করেই সেখানে বেশ কয়েকজন বন্দুকধারী হামলা শুরু করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ব্যক্তির। এছাড়াও আহতদের মধ্যে দুই বছর বয়সী এক শিশুকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। আর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন ৫৬ বছর বয়সী আরেক নারী। তবে আরেকজন আহত ব্যক্তি সামান্য আঘাত পেলেও হাসপাতালে যেতে অস্বীকৃতি জানান।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য সিয়াটল টাইমস এবং টেলিভিশন চ্যানেল কোমো সিয়াটল ফায়ার ডিপার্টমেন্টের বরাত দিয়ে জানায়, এ ঘটনায় দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সিয়াটল পুলিশ জানায়, সিয়াটল সেন্টার এলাকায় গুলির ঘটনা ঘটেছে এবং একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনাস্থল এড়িয়ে চলার জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানায় পুলিশ। এছাড়াও পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৬টার দিকে পরপর কয়েকটি গুলির শব্দ শোনা যায়। ঘটনার পরপরই এলাকায় পুলিশ ও জরুরি সেবাকর্মীরা পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যান।

গোলাগুলির ঘটনায় দুইজন আটক

এদিকে বিবিসির খবরে বলা হয়, বন্দুক হামলার ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সিয়াটলের মেয়র কেটি উইলসন। এক বিবৃতিতে তিনি বলেন, ঘটনাস্থলে দ্রুত পৌঁছে দুই সন্দেহভাজনকে আটক করায় সিয়াটল পুলিশ বিভাগের সদস্যদের ধন্যবাদ জানাই।

তবে আটক ব্যক্তিদের পরিচয় সম্পর্কে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।

এ ঘটনাকে ‘ভয়াবহ সহিংসতার একটি ঘটনা’ উল্লেখ করে তীব্র নিন্দা জানান মেয়র উইলসন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের জীবনের সবচেয়ে দুঃসহ সময় পার করছে। একই সঙ্গে পুরো একটি সম্প্রদায় বোঝার চেষ্টা করছে, সংস্কৃতি, পারস্পরিক বন্ধন ও আনন্দ উদযাপনের জন্য আয়োজিত একটি সমাবেশ কীভাবে মুহূর্তের মধ্যে গুলির ঘটনায় পরিণত হলো।

সূত্র: বিবিসি ও রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বিশ্ববাজারে কমল তেলের দাম
বিশ্ববাজারে কমল তেলের দাম
২৭ জুলাই ২০২৬ সকাল ১১:৪৮:২৪



দেশে ফের স্বর্ণের দামে লাফ
দেশে ফের স্বর্ণের দামে লাফ
২৭ জুলাই ২০২৬ সকাল ১১:১৭:১৮



Follow Us