• ঢাকা
  • |
  • রবিবার ৮ই ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:১৫:০৬ (23-Aug-2026)
  • - ৩৩° সে:

ফের হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখানো মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প

২৩ আগস্ট ২০২৬ সকাল ১১:২৫:০৭

ফের হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখানো মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখানো একটি মানচিত্র আবারও প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২৩ আগস্ট রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মানচিত্রটি পোস্ট করেন তিনি। পোস্টটির সঙ্গে কোনো মন্তব্য করেননি ট্রাম্প।

এক সপ্তাহের মধ্যে একই মানচিত্র দ্বিতীয়বার প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে গত ১৮ আগস্ট তিনি হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে চিহ্নিত করা একই ছবি প্রকাশ করেছিলেন।

এর আগে ১৪ আগস্ট এক অনুষ্ঠানে ট্রাম্প বলেছিলেন, ইরানকে পরাজিত করার পর তিনি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করার কথা বিবেচনা করছেন। পরে ১৮ আগস্ট প্রকাশিত মানচিত্রেও প্রণালিটিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখানো হয়।

একই সময়ে ইরান হরমুজ প্রণালি নিয়ে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের আচরণ ও অবস্থান পরিবর্তন না করা পর্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় খুলবে না।

ইরানের এই অবস্থানের পাশাপাশি তেহরান যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের সঙ্গে প্রতিবেশী কোনো দেশ যুক্ত হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে। দেশটির নতুন নিরাপত্তাপ্রধান বলেছেন, এমন দেশগুলোর স্বার্থকে লক্ষ্যবস্তু করা হতে পারে এবং হরমুজের বিকল্প তেল পরিবহন পথ নিয়েও ব্যবস্থা নেওয়া হতে পারে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। ফলে এটি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবস্থান আন্তর্জাতিক জ্বালানি ও নৌপরিবহন ব্যবস্থায় উদ্বেগ বাড়িয়েছে।

সূত্র: এএফপি, আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আহত ২৩
জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আহত ২৩
২৩ আগস্ট ২০২৬ দুপুর ১২:০৬:২৬