আন্তর্জাতিক ডেস্ক: আগামী ১ সেপ্টেম্বর থেকে বাতিল হচ্ছে কুয়েতে ভিজিট ভিসা এবং দেশটির বাইরে অবস্থানরত প্রবাসীদের ছুটির অনুমতিপত্রের স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর বিশেষ সুবিধা। ওই তারিখের পর ভিসা ও ছুটির অনুমতিপত্রের ক্ষেত্রে আগের নিয়মই কার্যকর হবে।
শনিবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতে অবস্থানরত বিভিন্ন শ্রেণির ভিজিট ভিসাধারীদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সময় পাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। একইভাবে কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ছুটির মেয়াদও সাময়িকভাবে তিন মাস বাড়ানোর সুবিধা চালু করা হয়।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে উভয় বিশেষ সুবিধাই আর কার্যকর থাকবে না।
এ বছরের শুরুতে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে বিমান চলাচল ও আন্তর্জাতিক যোগাযোগব্যবস্থায় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়। ফলে অনেক ভিজিট ভিসাধারী নির্ধারিত সময়ের মধ্যে কুয়েত ছাড়তে পারেননি। একইভাবে ছুটিতে থাকা অনেক প্রবাসীও সময়মতো কুয়েতে ফিরতে পারেননি।
এ পরিস্থিতিতে অনিচ্ছাকৃতভাবে ভিসা বা আবাসনসংক্রান্ত আইন লঙ্ঘনের ঝুঁকি এড়াতে নির্দিষ্ট কিছু ভিজিট ভিসা এবং কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ছুটির অনুমতিপত্রের জন্য স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর ব্যবস্থা চালু করেছিল কুয়েত সরকার।
তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় এবার সেই বিশেষ সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
সূত্র: গালফ নিউজ
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available