• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩৩ সকাল ১০:৫৩:৪৫ (19-Sep-2026)
  • - ৩৩° সে:

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪৭:৩৪

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে মার্কিন কংগ্রেসে পাস হওয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৮ সেপ্টেম্বর শুক্রবার স্থানীয় সময় হোয়াইট হাউস থেকে প্রকাশিত বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংকশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামে আইনটি রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা, শুল্ক ও বিভিন্ন বিধিনিষেধের অনুমোদন দিয়েছে। প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের নামে আইনটির নামকরণ করা হয়েছে।

নতুন আইনের আওতায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ জ্যেষ্ঠ কর্মকর্তা, প্রতিরক্ষা খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং রাশিয়ার তেল রপ্তানিতে ব্যবহৃত ‘শ্যাডো ফ্লিট’ বা নিষেধাজ্ঞা এড়িয়ে চলা ট্যাংকার বহরের ওপর নিষেধাজ্ঞার বিধান রাখা হয়েছে। রাশিয়ার জ্বালানি ও প্রতিরক্ষা খাতও আইনের আওতায় এসেছে। একই সঙ্গে ইরানের ওপর বিদ্যমান কিছু নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।

আইন অনুযায়ী, রাশিয়ার জ্বালানি কেনা বা নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করা শীর্ষ পাঁচ দেশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা ট্রাম্পকে দেওয়া হয়েছে। চীন ও ভারত রাশিয়ার জ্বালানির বড় ক্রেতা হওয়ায় নতুন আইনের সম্ভাব্য প্রভাব নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে এই শুল্ক স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে না; এটি আরোপের সিদ্ধান্ত প্রেসিডেন্টের হাতে রয়েছে।

এর আগে গত ৭ আগস্ট মার্কিন সিনেটে ৮৬-১১ ভোটে বিলটি পাস হয়। পরে ১৬ সেপ্টেম্বর প্রতিনিধি পরিষদে ২৬২-১৫৯ ভোটে অনুমোদনের পর তা ট্রাম্পের স্বাক্ষরের জন্য পাঠানো হয়।

আইনটি পাসের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ও কংগ্রেসকে ধন্যবাদ জানান এবং দ্রুত আইনটি বাস্তবায়নের আহ্বান জানান। অন্যদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বাণিজ্য ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তবে আইনটির কিছু বিধান নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেও মতভেদ রয়েছে। বিশেষ করে প্রেসিডেন্টকে ব্যাপক শুল্ক আরোপের ক্ষমতা দেওয়ার বিষয়টি নিয়ে কিছু আইনপ্রণেতা উদ্বেগ প্রকাশ করেছেন।

সূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







টিভিতে আজকের খেলা (১৯ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (১৯ সেপ্টেম্বর)
১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৮:১১


বিষপানে ৩ শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বাবা
বিষপানে ৩ শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বাবা
১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:০৮:৫৫