• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ১০:১৯:৫৮ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: নাহিদ ইসলাম

১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৪:৫৩

মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক: বিএনপি সরকার মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

১৯ সেপ্টেম্বর শনিবার রংপুর অভিমুখে লংমার্চের উদ্বোধনী সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বর্তমান বিএনপি সরকার বিগত আওয়ামী লীগের মতো একই পথে হাঁটছে। এভাবে চললে তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে তিনি হেলিকপ্টার নাকি অন্য কোন ভাবে দেশ ছেড়ে পালাবে। বিরোধী দলের দাবি না মানলে সব দফা এক দফা দাবিতে এসে থামবে।

আরও পড়ুন

এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ

তিনি আরও বলেন, আমরা সারা দেশে দেখতে পাচ্ছি, লং মার্চের পক্ষে যে ঐতিহাসিক গণজোয়ার শুরু হয়েছে, সেটাকে প্রতিরোধ করার জন্য গতকাল রাত থেকে আমাদের যেই রাস্তা, যেই রোড, সেখানে আমাদের যেসব ব্যানার, ফেস্টুন, ১১ দলের সেই ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলে এই লংমার্চের গণজোয়ার বন্ধ করা সম্ভব হবে না।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২