আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি তেলের বাজারে অস্থিরতার কারণে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে।
৬ নভেম্বর শুক্রবার বাংলাদেশ সময় বেলা ৩টা ২৮ মিনিট পর্যন্ত স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭৬.৯১ ডলারে নেমে এসেছে। আর ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৮৮ ডলারে লেনদেন হয়।
ইউবিএসের বিশ্লেষক জিওভানি স্টাউনভো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘বর্তমানে তেলের দাম, মূল্যস্ফীতি এবং স্বর্ণের দামে মধ্যে অত্যন্ত শক্তিশালী একটি সরাসরি সম্পর্ক কাজ করছে।’
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৫২.০৮ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া প্লাটিনামের দাম ১ শতাংশ কমে ১ হাজার ৫৩১.৯২ ডলার এবং প্যালাডিয়াম সামান্য পরিবর্তিত হয়ে ১ হাজার ২৯.৮৭ ডলারে লেনদেন হচ্ছে।
এদিকে দেশের বাজারেও কমেছে স্বর্ণের দাম। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available