• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:১৭:২৯ (03-Oct-2026)
  • - ৩৩° সে:
বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং ট্রেজারি বন্ডের সুদের হার বৃদ্ধির কারণে এক সপ্তাহের ব্যবধানে ফের বড় দরপতনের দিকেই এগোচ্ছে কোনো প্রকার সুদ বা মুনাফা না দেওয়া এই ধাতু।বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হ্যান তান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘স্বর্ণ ব্যবসায়ীরা আপাতত হয়তো অতিরিক্ত আশাবাদী হতে চাইছেন না, কারণ তারা জানেন মার্কিন ফেডারেল রিজার্ভ এখনও কঠোর আর্থিক নীতি বজায় রেখেছে।’তিনি আরও যোগ করেন, ‘আগামী মাসগুলোতে স্বর্ণের মূল্যের ধারা অনেকটাই ফেডের ওপর নির্ভর করবে। মার্কিন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ওপর নজর রাখার পাশাপাশি শ্রমবাজারের সম্ভাব্য দুর্বলতা কতটা সামাল দিতে পারে ফেড, সেটাই এখন দেখার বিষয়।’গত ফেব্রুয়ারির শেষদিকে শুরু হওয়া ইরান ও মার্কিন-ইসরায়েল যুদ্ধের পর থেকে স্বর্ণের দাম ২০ শতাংশেরও বেশি কমেছে। এই সংঘাতে মূল্যস্ফীতি বৃদ্ধি পাওয়ায় দীর্ঘ মেয়াদে সুদের হার চড়া থাকবে, এমন আশঙ্কাই এই দরপতনের মূল কারণ।অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম ০.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৬০.৩৬ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ২ শতাংশ কমে ১ হাজার ৬৯২.৯০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০.৫ শতাংশ কমে ১,১৬৫.৭৫ ডলারে নেমে এসেছে। তিনটি ধাতু-ই সাপ্তাহিক লোকসানের মুখে রয়েছে।এদিকে দেশের বাজারে এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা পড়ছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।