• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:২২:৫৭ (06-Nov-2026)
  • - ৩৩° সে:

নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী

৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৬:৫৪

নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: সরকারি কর্মচারীদের বেতন কাঠামো ও বিভিন্ন সুযোগ-সুবিধা পুনর্মূল্যায়নে গঠিত ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটিতে নতুন দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ সংক্রান্ত সরকারি গেজেটও প্রকাশ করা হয়েছে।

কমিটিতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীসহ আরও ৪ মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

আরও পড়ুন

মানবিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা ও সততাই আইনজীবীর প্রধান শক্তি: আইনমন্ত্রী

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি কর্মচারীদের প্রচলিত বেতন স্কেলে বিদ্যমান অসংগতি এবং এ নিয়ে ওঠা অভিযোগগুলো পর্যালোচনা করবে কমিটি। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় সুপারিশ সরকারের কাছে তুলে ধরবে তারা।

এ ছাড়া বেতন গ্রেডের উন্নীতকরণ, অবনমন এবং বিভিন্ন গ্রেডের মধ্যে সামঞ্জস্য আনার বিষয়টিও পর্যালোচনা করবে কমিটি। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন করে ঝুঁকিভাতা ও অন্যান্য ভাতা চালু করা যায় কি না, তা-ও বিবেচনা করা হবে।

একই সঙ্গে বর্তমানে চালু থাকা বিভিন্ন ভাতার পরিমাণ বাড়ানো বা কমানোর প্রয়োজনীয়তা যাচাই করে সুপারিশ দেওয়ার দায়িত্বও পেয়েছে কমিটি।

আরও পড়ুন

তিন মাসে দেশজুড়ে ৪-৬টি শৈত্যপ্রবাহের আভাস

কমিটির কাজে সহযোগিতা করবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা। প্রয়োজন বিবেচনায় কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগও পাবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। কমিটির দাপ্তরিক ও সাচিবিক কার্যক্রম পরিচালনায় সহায়তা দেবে অর্থ বিভাগ।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী
নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী
৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৬:৫৪

২৮০০ বছর আগেও নেশার অন্যতম উপকরণ ছিল গাঁজা
২৮০০ বছর আগেও নেশার অন্যতম উপকরণ ছিল গাঁজা
৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৭:২৬


কমলো স্বর্ণের দাম
কমলো স্বর্ণের দাম
৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫২:২৩


তিন মাসে দেশজুড়ে ৪-৬টি শৈত্যপ্রবাহের আভাস
তিন মাসে দেশজুড়ে ৪-৬টি শৈত্যপ্রবাহের আভাস
৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩:৩১


হাসপাতালে ভর্তি প্রবাসী কল্যাণমন্ত্রী
হাসপাতালে ভর্তি প্রবাসী কল্যাণমন্ত্রী
৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:১১