• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:১৯:২৭ (27-Nov-2026)
  • - ৩৩° সে:

দুই জা-এর বিরোধে পরিবারে অশান্তি, স্ত্রীদের হত্যার করলেন দুই ভাই

২৭ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১০:৫৫

দুই জা-এর বিরোধে পরিবারে অশান্তি, স্ত্রীদের হত্যার করলেন দুই ভাই
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গুমলা জেলায় পারিবারিক বিরোধের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে দুই সহোদর ভাইয়ের বিরুদ্ধে। হত্যার পর অ্যাম্বুলেন্সে করে মরদেহ দুটি পাশের সিমডেগা জেলার জঙ্গলে নিয়ে পুঁতে রাখেন তাঁরা। এ ঘটনায় দুই ভাইয়ের পাশাপাশি তাঁদের মা-বাবাকেও গ্রেফতার করেছে পুলিশ।

নিহত দুই নারী হলেন মিনি প্রিয়া (২৮) ও রাধিকা কুমারী (২০)। অভিযুক্ত দুই ভাই শিবশঙ্কর সাহু (৩৫) ও নবীন সাহু (২৪)। তাঁদের বাবা সমেশ্বর সাহু এবং মা তিলেশ্বরী দেবীকেও গ্রেফতার করা হয়েছে। খবর এনডিটিভির।

পুলিশের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানায়, পেশায় অ্যাম্বুলেন্সচালক শিবশঙ্কর ও তাঁর ভাই নবীন গত ২৩ নভেম্বর সোমবার গুমলার শামশেরা এলাকায় নিজেদের বাড়িতে স্ত্রীদের হত্যা করেন। পরে শিবশঙ্করের ব্যবহৃত অ্যাম্বুলেন্সে করে মরদেহ দুটি সিমডেগা জেলার একটি জঙ্গলে নিয়ে মাটিচাপা দেন।

আরও পড়ুন

ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে নতুন করে হুঁশিয়ারি ট্রাম্পের

পুলিশের ভাষ্য, দুই জা-এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও ঝগড়া চলছিল। এ নিয়ে দুই ভাই ক্ষুব্ধ ছিলেন। তবে হত্যাকাণ্ডের মাত্র দুই দিন আগে দুই নারীর মধ্যকার বিরোধ মিটমাট হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

গুমলার পুলিশ সুপার হারিশ বিন জামা জানান, মঙ্গলবার দুই ভাই প্রথমে পুলিশকে বলেছিলেন, তাঁদের স্ত্রীরা কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন। পরে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁরা হত্যার কথা স্বীকার করেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিমডেগা জেলার জঙ্গল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

পুলিশ আরও জানায়, সোমবার সকাল ৯টার দিকে নিহত নারীদের পরিবারের সদস্যরা তাঁদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। তখন তাঁদের কাছে সবকিছু স্বাভাবিক মনে হয়েছিল।

আরও পড়ুন

কুয়েতে হামলায় ইরানের সম্পৃক্ততা নেই, তদন্তে সহযোগিতা করবে তেহরান

এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কুঠার ও মরদেহ পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্স জব্দ করেছে পুলিশ। দুই ভাইয়ের মা-বাবার ভূমিকা এবং হত্যাকাণ্ডের পেছনের কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম
একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম
২৭ নভেম্বর ২০২৬ সকাল ১০:১৪:৫৩