আন্তর্জাতিক ডেস্ক: কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বর্তমানে ইরানের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর প্রধান আলী ওজমাঈ।
ইরানি সংবাদ সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পারস্য উপসাগরের একটি দ্বীপে আইআরজিসির একটি অপারেশনাল ইউনিট পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন।
আলী ওজমাঈ বলেন, কেবল হরমুজ প্রণালির জলপথ নিয়ন্ত্রণ করাই নয়, বরং এই প্রণালির কেন্দ্রস্থল পর্যন্ত সামরিক ও কৌশলগত ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করার মতো সক্ষমতা অর্জন করেছে ইরান।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে নৌযান চলাচলের বিষয়টি পুরোপুরি ইরানের বৈধ সার্বভৌম অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের ওপর নির্ভর করছে। সূত্র: আল জাজিরা
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available