অনলাইন ডেস্ক: মহান আল্লাহর দেওয়া বিবেকবোধের তাগিদে পৃথিবীর যেকোনো প্রান্তে জুলুম ও নির্যাতন সংঘটিত হলে সেখানেই মজলুমের পক্ষে তাদের অবস্থান বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
২৬ নভেম্বর বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, নিপীড়িত বা মজলুম ব্যক্তি কোন দেশের নাগরিক, তিনি কোন ধর্মের অনুসারী কিংবা তার মুখের ভাষা কী—এসব বিষয় কখনোই বিবেচ্য নয়। মূল বিবেচ্য বিষয় হলো, তিনি বা তারা নির্যাতিত ও মজলুম।
মজলুমের পক্ষে তাদের অবস্থান সবসময়ই সুস্পষ্ট বলে উল্লেখ করেন ডা. শফিকুর রহমান। পাশাপাশি এই নীতির বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই বলেও সাফ জানিয়ে দেন বিরোধীদলীয় নেতা।
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available