আন্তর্জাতিক ডেস্ক: পরিবেশ কর্মী সোনম ওয়াংচুকে ৬০ দিনের জন্য গৃহবন্দি করেছে ভারত। এই সময়ের মধ্যে তিনি কোনো ধরনের র্যালি অথবা মিছিলে যোগ দিতে পারবেন না। ১৫ নভেম্বর রোববার লেহ-এর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাকে গৃহবন্দির নির্দেশ দিয়েছেন।
আগামী ৪ ডিসেম্বর লাদাখে কাউন্সিল নির্বাচন হবে। তবে সোনম ওয়াংচুকসহ লাদাখের বিভিন্ন সংগঠন এর বিরোধীতা করছে। ১৪ নভেম্বর শনিবার এ নিয়ে একটি আন্দোলনে গিয়েছিলেন ওয়াংচুক। সেখান থেকে তাকে সরিয়ে দেওয়ার একদিন পর গৃহবন্দির নির্দেশ দেওয়া হলো।
তাকে গৃহবন্দি করার জন্য প্রশাসন পুলিশের প্রতিবেদন এবং লেহ পুলিশ প্রধানের একটি চিঠির কথা উল্লেখ করেছে। যে চিঠিতে লেহ পুলিশ প্রধান ওয়াংচুকের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপের অনুরোধ করেছেন।
তাকে গৃহবন্দি করার নির্দেশনাটি আজ থেকেই কার্যকর হবে এবং পরবর্তী ৬০ দিন অব্যাহত থাকবে।
ওয়াংচুক এবং অন্যান্য অধিকারকর্মীরা বলেছেন, ৪ ডিসেম্বর কাউন্সিল নির্বাচনের সময় প্রচুর শীত থাকবে এবং মানুষ অন্যত্র যাওয়ায় ভোটে এর প্রভাব পড়বে।
ওয়াংচুক নিজে তার গৃহবন্দি হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তার বাড়ি কয়েক ডজন পুলিশ সদস্য ঘিরে ফেলেছেন।
তিনি এক্স-এ একটি পোস্টে বলেন, আমি গৃহবন্দী। কয়েক ডজন সশস্ত্র প্রহরী আমার বাড়ি ঘিরে রেখেছে, অথচ সরকারের ভাষ্যমতে, ‘আমাকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে’। এই সব হচ্ছে শুধু কিছু অস্বস্তিকর প্রশ্ন করার জন্য, যেমন... (গত বছর লেহ-তে হওয়া হত্যাকাণ্ডের) বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদন প্রকাশে কেন দেরি হচ্ছে এবং শীতের মাঝে রকেটের গতিতে জনগণের উপর একটি ভুয়া পরিষদ নির্বাচন চাপিয়ে দেওয়া হচ্ছে? পুরো লাদাখ প্রতিবাদে মুখর। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে আমার এক্স, ইনস্টাগ্রাম ও ইউটিউবের প্রচার মারাত্মকভাবে দমন করা হয়েছে। দয়া করে এই বার্তাটি শেয়ার করতে সাহায্য করুন।
সোনম ওয়াংচুক বর্তমান হিন্দুত্ববাদী বিজেপি সরকারের ঘোর বিরোধী। দিল্লিতে কয়েক মাস আগে সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেখানে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। এছাড়া লাদাখের পরিবেশ রক্ষায়ও তিনি বেশ সোচ্চার। সূত্র: এনডিটিভি
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available