• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:৫৪:০৬ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

প্রেমের গুঞ্জনের মাঝেই মা হওয়ার ইচ্ছে নিয়ে মুখ খুললেন অনন্যা পাণ্ডে

১৫ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪৯:১৯

প্রেমের গুঞ্জনের মাঝেই মা হওয়ার ইচ্ছে নিয়ে মুখ খুললেন অনন্যা পাণ্ডে
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: বলিউড পাড়ায় বর্তমানে অভিনেত্রী অনন্যা পাণ্ডে এবং অক্ষয় কুমারের ছেলে আরভ ভাটিয়ার প্রেমের গুঞ্জন বেশ আলোচিত। এই কানাঘুষার মাঝেই নিজের বিয়ে ও সন্তান ধারণের পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন তরুণ প্রজন্মের এই জনপ্রিয় অভিনেত্রী।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে পরিচালক ইমতিয়াজ আলির সঙ্গে উপস্থিত ছিলেন অনন্যা। সেখানে সত্তর ও আশির দশকের অভিনেত্রীদের সঙ্গে বর্তমান সময়ের অভিনেত্রীদের তুলনা করতে গিয়ে তিনি বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন।

চাঙ্কিকন্যা স্পষ্ট জানান যে, অতীতের অভিনেত্রীদের তুলনায় বর্তমান প্রজন্মের তারকারা অনেক বেশি স্বাধীনভাবে নিজেদের ভাবনা প্রকাশ করতে পারেন। বিয়ে ও সংসার পাতার প্রসঙ্গ আসতেই অনন্যা অকপটে স্বীকার করেন যে, তিনি ভীষণরকম একজন রোমান্টিক মানুষ।

আরও পড়ুন

ইউরোভিশন এশিয়ার প্রথম শিরোপা জিতল ফিলিপাইন

তাঁর মতে, ভালোবাসাই তাঁর কাছে সবকিছু। এই মুহূর্তে ক্যারিয়ারের দিকে মনোযোগ দিলেও ভবিষ্যতে তিনি অবশ্যই থিতু হতে বা বিয়ে করতে চান। শুধু তাই নয়, ভবিষ্যতে মা হতেও যে তাঁর প্রবল আগ্রহ রয়েছে, সে কথাও তিনি জোরালোভাবে উল্লেখ করেন।

উল্লেখ্য, ক্যারিয়ারের শুরুতে কিছুটা জড়তা বা সমালোচনার মুখোমুখি হলেও বর্তমানে তাঁর অভিনয় প্রতিভার ঊর্ধ্বমুখী গ্রাফ এবং জেন জি (Gen Z) প্রজন্মের কাছে তাঁর দারুণ জনপ্রিয়তা রয়েছে। এছাড়া স্বজনপোষণ (নেপোটিজম) বিতর্ক নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেত্রী।

অনন্যা জানান, অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে হিসেবে তিনি অত্যন্ত গর্বিত। তবে বাবার খ্যাতির ওপর নির্ভর না করে নিজের কঠোর পরিশ্রম ও মেধার মাধ্যমেই তিনি বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করতে চান। সব মিলিয়ে, ব্যক্তিগত জীবন ও কেরিয়ার নিয়ে অনন্যার এই সাহসী ও স্পষ্টবাদী মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

আরও পড়ুন

খলনায়ক রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ