ডেস্ক রিপোর্ট: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির নেতাকর্মীদের সন্ত্রাস নিয়ে কড়া মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। তিনি বলেছেন, যারা মনে করেন বাংলাদেশের জন্ম না চাওয়া ব্যক্তিরা দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নেবেন, তারা বোকার স্বর্গে বসবাস করছেন।
১৫ নভেম্বর রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান।
পোস্টে তিনি লেখেন, ‘রাজাকার-আলবদরের বাচ্চারা, যারা বাংলাদেশের জন্ম চাননি, ওরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নিবে, এমনটা যারা বিশ্বাস করেন, তারা বোকাদের স্বর্গে বসবাস করছেন। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এই দেশের গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির প্রতিটি নাগরিককে যুবদলের রবিউল ইসলাম নয়ন হয়ে উঠতে হবে।’
আওয়ামী লীগ ও দুর্বৃত্তদের প্রতিরোধ প্রসঙ্গে তিনি লেখেন, ‘আওয়ামী লীগ সন্ত্রাস দমন ও দুর্বৃত্তদের প্রতিরোধে যারা সুশীলতা দেখাতে চায়, ওরা ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আওয়ামী ফ্যাসিস্ট। গণঅভ্যুত্থানের পরে এদের ভালো হওয়ার একটা সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু এরা যে কখনো ভালো হবে না, তার প্রমাণ বাসে আগুন দিয়ে ঘুমন্ত চালককে হত্যা করার মাধ্যমে দিয়ে দিয়েছে।’

পোস্টের শেষাংশে রাশেদ খান বলেন, আওয়ামী লীগের বিষয়ে ন্যূনতম দরদ দেখালে তার বিরুদ্ধে জনতার প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, আওয়ামী লীগ গণহত্যাকারী অপরাধীদের জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে। বাংলাদেশে বসে যারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবে, জনগণ তাদেরও বারোটা বাজিয়ে দেবে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available