• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:১৬:০৮ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত, বিকেলে পরানো হবে রিং

১৫ নভেম্বর ২০২৬ দুপুর ০১:০১:৪৯

স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত, বিকেলে পরানো হবে রিং
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। আজ রোববার বিকেল চারটার দিকে তাঁর হৃদ্‌যন্ত্রে রিং (স্টেন্ট) বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। পারিবারিক সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পরিবারের এক সদস্য জানান, ব্লক শনাক্ত হওয়ার পর স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে এবং পরবর্তী ধাপে এনজিওপ্লাস্টির মাধ্যমে বিকেলে রিং পরানো হবে। এ সময় তিনি মন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ওই স্বজন আরও উল্লেখ করেন, দেশের চিকিৎসাব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা বাড়াতে স্বাস্থ্যমন্ত্রী নিজেই দেশীয় হাসপাতালে চিকিৎসা নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

আরও পড়ুন

নভেম্বরেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

এর আগে গত শনিবার সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে একদল হৃদ্‌রোগ বিশেষজ্ঞ তাঁর এনজিওগ্রাম সম্পন্ন করেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাসপাতালটির চিকিৎসক ডা. ফজলে রাব্বি।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ