• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:৫১:৪৭ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, মেজরসহ নিহত ৪ সেনা

১৫ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩৮:১৪

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, মেজরসহ নিহত ৪ সেনা

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে দেশটির সেনাবাহিনীর এক মেজরসহ চার সদস্য নিহত হয়েছেন। একই সময়ে এসব অভিযানে পাকিস্তানের সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, ‘ফিতনা আল-হিন্দুস্তান’ ও ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে চিহ্নিত গোষ্ঠীর ২৪ সদস্য নিহত হয়েছেন। ১৪ নভেম্বর শনিবার দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর এ তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের।

আইএসপিআর জানায়, বেলুচিস্তানের কোলপুর, কারদাগাপ ও নুশকির আশপাশে ১৩ নভেম্বর থেকে একাধিক অভিযান চালানো হয়। ১৩ ও ১৪ নভেম্বরের মধ্যবর্তী রাতে কোলপুর এলাকায় অভিযানে আত্মঘাতী হামলাকারীসহ আটজনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে সামরিক বাহিনী। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের কথাও জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ১৪ নভেম্বর টহলরত সেনাবাহিনীর যানবাহন লক্ষ্য করে সশস্ত্র কোয়াডকপ্টার দিয়ে হামলা চালানো হয়। এতে মেজর ওমর মিনহাস নাসির ও হাবিলদার মুহাম্মদ আদনান খান নিহত হন। মেজর ওমর মিনহাসের বাড়ি চাকওয়াল জেলায় এবং হাবিলদার মুহাম্মদ আদনান খানের বাড়ি কোটলি সাতিয়ান এলাকায়।

আরও পড়ুন

যুদ্ধের ক্ষতিপূরণ দাবি আরব জোটের, বিচার চায় ইরান

আইএসপিআর বলেছে, ‘শত্রুর এই কাপুরুষোচিত কর্মকাণ্ড নিরাপত্তা বাহিনীর মনোবল দুর্বল করতে পারেনি। স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে অভিযান একই গতি ও শক্তিতে অব্যাহত থাকবে। হুমকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত এসব এলাকায় তল্লাশি অভিযান চলবে।’

পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখার দাবি, ভারত ও অন্যান্য শত্রুভাবাপন্ন গোয়েন্দা সংস্থার সমর্থনপুষ্ট ‘ফিতনা আল-হিন্দুস্তান’ গোষ্ঠী নিরীহ বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু করতে ড্রোনসহ বিভিন্ন প্রযুক্তিগত সরঞ্জাম এবং আইইডি ব্যবহারের চেষ্টা করছে। এর মাধ্যমে ওই অঞ্চলে শান্তি ও স্বাভাবিক অবস্থা বজায় রাখতে সরকার ও নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টা ব্যাহত করতে চায় গোষ্ঠীটি।

বিবৃতিতে আরও বলা হয়, ভারত এখনও ‘ফিতনা আল-হিন্দুস্তান’কে পূর্ণ আর্থিক সহায়তা এবং আধুনিক প্রযুক্তিগত সরঞ্জাম সরবরাহ করছে। তবে নিরাপত্তা বাহিনী এই পরিবর্তিত হুমকি সম্পর্কে পুরোপুরি সচেতন এবং সন্ত্রাসীরা যে পদ্ধতিই ব্যবহার করুক না কেন, তাদের কোনো সুযোগ দেয়া হবে না।

আরও পড়ুন

ক্ষমতা ছাড়তে নারাজ নেতানিয়াহু, গড়তে চান জাতীয় ঐক্যের সরকার

খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে পৃথক ধারাবাহিক গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে দুই সেনা সদস্য নিহত এবং ১৬ জন সশস্ত্র সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর।

অন্য এক বিবৃতিতে সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা জানায়, উত্তর ওয়াজিরিস্তানের মির আলি, দত্তা খেল ও আশপাশের এলাকায় চলমান অভিযানের অংশ হিসেবে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর একাধিক অবস্থান লক্ষ্য করে অভিযান চালানো হয়।

আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, তীব্র গোলাগুলির পর গত ১২ ঘণ্টায় আলি খেল এলাকায় ভারত-সমর্থিত ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর ১২ সদস্যকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে দুজন আফগান নাগরিক। এ ছাড়া মির আলি ও দত্তা খেল এলাকায় আরও দুজন করে মোট চারজন নিহত হয়েছেন। এতে ওই অঞ্চলে সক্রিয় সশস্ত্র নেটওয়ার্ক বড় ধরনের আঘাত পেয়েছে বলে দাবি করেছে সেনাবাহিনী।

আরও পড়ুন

হুতিদের ছোড়া দুই ড্রোন ভূপাতিত করল সৌদি জোট

বিবৃতিতে বলা হয়, এসব সংঘর্ষে সাহসিকতার সঙ্গে লড়াই করে প্রাণ দিয়েছেন হাবিলদার আসমত আলি ও নায়েক আফতাব আলি। ৪৩ বছর বয়সী আসমত আলির বাড়ি সোয়াবি জেলায় এবং ৩২ বছর বয়সী আফতাব আলির বাড়ি মারদান জেলায়।

নিহত ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের কথাও জানিয়েছে সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা। তাদের দাবি, নিহতরা বেসামরিক নাগরিকদের হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এলাকাগুলোতে লুকিয়ে থাকা অন্য সশস্ত্র সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তল্লাশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর। বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদের হুমকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী অভিযান চলবে বলেও জানিয়েছে সংস্থাটি।

২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে, সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে পাকিস্তানে সহিংসতার প্রধান কেন্দ্র ছিল এই দুই প্রদেশ। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখোয়া।

আরও পড়ুন

ইসরাইলি হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত

প্রতিবেদনে বলা হয়েছে, ওই প্রান্তিকে সহিংসতাসংশ্লিষ্ট মোট প্রাণহানির প্রায় ৯৬ শতাংশই ঘটেছে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে। মোট নিহতের ৬১ শতাংশের বেশি—৪৭৫ জন—প্রাণ হারিয়েছেন খাইবার পাখতুনখোয়ায়। অন্যদিকে বেলুচিস্তানে নিহত হয়েছেন ৩৪ শতাংশ বা ২৬৫ জন।

সহিংসতার ঘটনার সংখ্যার দিক থেকেও শীর্ষে ছিল খাইবার পাখতুনখোয়া। প্রদেশটিতে ১৫১টি সহিংসতার ঘটনা ঘটেছে, যা দেশজুড়ে মোট ঘটনার ৫৭ শতাংশ। অন্যদিকে বেলুচিস্তানে ৯৪টি ঘটনা ঘটেছে, যা মোট ঘটনার ৩৫ শতাংশ।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






আজ যে দামে মিলছে স্বর্ণ
আজ যে দামে মিলছে স্বর্ণ
১৫ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৮:৫৭