• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৩৬:০৪ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

ইতালির ৬ হাজারের বেশি স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:২৫:০৩

ইতালির ৬ হাজারের বেশি স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইতালির ছয় হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা হামলার হুমকি দিয়ে একটি ই-মেইল পাঠানো হয়েছে। এতে দেশটির সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে রয়েছেন দেশটিরতে থাকা বাংলাদেশী শিক্ষার্থীদের অভিভাবকেরাও।

স্থানীয় সময় বুধবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে দেশটির বিভিন্ন স্কুলের ই-মেইল ঠিকানায় এসব হুমকিবার্তা পাঠানো হয়। বার্তায় দাবি করা হয়, স্কুল ভবনের ভেতরে বিস্ফোরক রাখা হয়েছে, যা রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো সম্ভব। একই সঙ্গে ইতালির বিরুদ্ধে গণহত্যার হুমকিও দেওয়া হয়।

হুমকির পর রোম, মিলান, নেপলস, পালেরমো, বোলোনিয়া, তুরিন, ফ্লোরেন্সসহ বিভিন্ন শহরের শিক্ষাপ্রতিষ্ঠানে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। কয়েকটি স্কুল খালি করে দেওয়া হয় এবং কোথাও কোথাও সাময়িকভাবে পাঠদান বন্ধ রাখা হয়।

আরও পড়ুন

বিশ্ববাজারে ডলারের দাম বেড়ে ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ দল এবং পুলিশের সাইবার অপরাধবিষয়ক বিভাগ তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত এসব হুমকির পেছনে বাস্তব কোনো বিস্ফোরক হামলার প্রমাণ পাওয়া যায়নি।

দেশটির একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হুমকিমূলক ই-মেইলে 'মিখাইল আন্তরোপভ' নামে এক ব্যক্তির পরিচয় ব্যবহার করা হয়েছে। তিনি নিজেকে 'ভিলায়াত অব মিসোজিনিস্তান' নামের একটি সংগঠনের নেতা বলে দাবি করেছেন। তবে এই পরিচয়ের সত্যতা ও হুমকির উৎস খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে পরিস্থিতি পর্যালোচনায় রাজধানী রোমে প্রধানমন্ত্রী জর্জা মেলোনির বাসভবন পালাৎসো কিজিতে জরুরি বৈঠক করেন দেশটির মন্ত্রীপরিষদ। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ানতেদোসি, প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোজেত্তো, গোয়েন্দা সংস্থা ও জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

আরও পড়ুন

সামরিক সংঘাতের সম্ভাব্য লক্ষ্যবস্তুর নতুন তালিকা করল ইরান

প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোজেত্তো বলেন, এসব ঘটনা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার কৌশল হতে পারে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ানতেদোসি জানান, সব ঘটনার পেছনে একই চক্র রয়েছে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্তের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হবে।

শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, ইতালির বিভিন্ন সংবাদমাধ্যমের কার্যালয়েও একই ধরনের হুমকিমূলক ই-মেইল পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে রাই, আনসা, লা রিপুবলিকা ও লা স্টাম্পার মতো নামকরা সংবাদমাধ্যম।

ইতালির বাইরেও উত্তর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে একই ধরনের বোমা হামলার হুমকি পাওয়ার খবর পাওয়া গেছে। ফলে ঘটনাগুলোর মধ্যে কোনো আন্তর্জাতিক যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে শিশুসহ নিহত ২, আহত ১৭

এ ঘটনায় ইতালির বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের সতর্ক থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





প্রায় ৩ লাখ টন সার কিনবে সরকার
প্রায় ৩ লাখ টন সার কিনবে সরকার
১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০৬:১৫

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫২:৪৩