• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:৫৬:১২ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

প্রবাসী কার্ডের নামে অর্থ আদায়ের চেষ্টা, মন্ত্রণালয়ের সতর্কতা

১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৪:১৭

প্রবাসী কার্ডের নামে অর্থ আদায়ের চেষ্টা, মন্ত্রণালয়ের সতর্কতা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা করে অর্থ আদায়ের চেষ্টা করছে অসাধু ব্যক্তি ও দালাল চক্র। বিশেষ করে পেনশন সুবিধা ও দ্রুত কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রবাসীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এ বিষয়ে প্রবাসীদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

১২ নভেম্বর বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, প্রবাসীদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও অগ্রাধিকার কর্মপরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কার্ডটি প্রবর্তনের প্রস্তুতি ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কার্ডটি চালু করা হয়নি। এ-সংক্রান্ত আবেদন কার্যক্রমও শুরু হয়নি।

আরও পড়ুন

বর্জ্যকে সম্পদে রূপান্তরের জন্য বৈশ্বিক সহযোগিতার আহ্বান ডা. জুবাইদার

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশে-বিদেশে কিছু অসাধু ব্যক্তি ও দালালচক্র প্রবাসী বাংলাদেশিদের কাছে প্রবাসী কার্ডের নামে মিথ্যা তথ্য ছড়িয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে। তথাকথিত পেনশন সুবিধা এবং দ্রুত কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে তারা প্রতারণা করছে।

এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রণালয় বলেছে, প্রবাসী কার্ড চালু হলে আবেদন পদ্ধতি, যোগ্যতা ও সুবিধাসংক্রান্ত তথ্য সরকারি গণমাধ্যম, মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

প্রবাসী কার্ডের নামে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা মধ্যস্থতাকারীকে অর্থ না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। কেউ প্রতারণার শিকার হলে বা এ ধরনের কোনো তথ্য পেলে নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন

মোবাইল কোর্টের প্রতিটি অভিযান ভিডিওতে ধারণ করতে হবে, পরিপত্র জারি

প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ও স্বার্থ রক্ষায় সচেতন থাকার পাশাপাশি প্রতারণা প্রতিরোধে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

এ বিষয়ে প্রয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. জসীম উদ্দিনের (০১৭১২-৮৭০৯৬৮) সঙ্গে অথবা মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. মাহবুবুল ইসলামের (০১৩৩১-১১৬৬০০) সঙ্গে যোগাযোগ করা যাবে। তাদের ইমেইল যথাক্রমে dsservice@probashi.gov.bd এবং aps2minister@probashi.gov.bd।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫২:৪৩