• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৫০:২৯ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

আজ বায়ু দূষণের শীর্ষে লাহোর, দ্বিতীয় স্থানে নয়াদিল্লি

১১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৩৭:২৯

আজ বায়ু দূষণের শীর্ষে লাহোর, দ্বিতীয় স্থানে নয়াদিল্লি
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট: বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় ১২তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুমান সূচকে (একিউআই) ঢাকার স্কোর ১১৩। এই স্কোর অনুযায়ী, ঢাকার বাতাস সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর। অন্যদিকে, ৪৪৪ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর।

১১ নভেম্বর বুধবার সকাল ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে এ চিত্র দেখা যায়।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। শহরটির বায়ুমান সূচক ২২৪। ১৮১ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা।

আরও পড়ুন

আজ (১১ নভেম্বর) রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

এ ছাড়া ১৫৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর। ১৫২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে নেদারল্যান্ডসের রটারডাম।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এ ছাড়া সূচক ৩০১-এর বেশি হলে বাতাসের মান দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য করা হয়।

আরও পড়ুন

রাজধানীতে ১০ দিনব্যাপী শুরু হচ্ছে সাংস্কৃতিক উৎসব

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






আজকের রাশিফল (১১ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (১১ নভেম্বর ২০২৬)
১১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:০২:১৬