• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৫৫:২৪ (05-Nov-2026)
  • - ৩৩° সে:

ক্ষমতার বদলেও কমবে না মার্কিন শত্রুতা: মোজতবা খামেনি

৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫২:৪৭

ক্ষমতার বদলেও কমবে না মার্কিন শত্রুতা: মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে বড় জয়ের মধ্য দিয়ে মার্কিন কংগ্রেসের দুই কক্ষ—সিনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটিক পার্টি। হোয়াইট হাউসে ক্ষমতার এই পরিবর্তন সত্ত্বেও ওয়াশিংটনের প্রতি শত্রুতা কমবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

মার্কিন দূতাবাস দখলের ৪৭তম বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক দলবদল বা ওয়াশিংটনকে কোনো ধরনের ছাড় দিয়ে তাদের শত্রুতা থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। তিনি স্পষ্ট সতর্কবার্তা দেন, আগ্রাসন আবার ঘটা হলে ইরানের প্রতিরোধ লড়াই আরও ব্যাপক ও বিস্তৃত রূপ নেবে। তবে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মার্কিন ভোটারদের যুদ্ধবিরোধী অবস্থানকে সমর্থন জানিয়েছেন।

এদিকে মার্কিন নির্বাচনে পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের ভূমিকার কথা স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানুয়ারি থেকে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকা নতুন কংগ্রেস বসলে ট্রাম্পের নীতি বাস্তবায়নে কঠোর নজরদারি শুরু হবে। এছাড়া ডেমোক্র্যাটরা চাইলে সামরিক খাতের অতিরিক্ত বাজেট আটকে দিয়ে বা সামরিক পদক্ষেপের জন্য বরাদ্দ বন্ধ করে প্রেসিডেন্টের ওপর চাপ তৈরি করতে পারে।

আরও পড়ুন

ইউরোপের বাজারে শুল্কমুক্ত রপ্তানির বিশেষ সুবিধা হারাতে পারে পাকিস্তান

তবে ডেমোক্র্যাটদের হাত পুরোপুরি মুক্ত নয়। সামরিক বাহিনীর নিরাপত্তা ঝুঁকিতে পড়ার আশঙ্কায় বাজেট পুরোপুরি বন্ধ করা জটিল হবে। পাশাপাশি ‘ওয়ার পাওয়ারস রেজোল্যুশন’ প্রয়োগ করে ট্রাম্পের সিদ্ধান্ত নাকচ করতে হলে কংগ্রেসে যে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, ডেমোক্র্যাটদের হাতে তাও নেই।

তবে সংবিধান অনুযায়ী দ্বিতীয় মেয়াদ শেষে ট্রাম্পকে ক্ষমতা ছাড়তে হবে বলে তিনি নিজেকে জবাবদিহিতার ঊর্ধ্বে ভেবে বৈদেশিক নীতিতে আরও কঠোর পদক্ষেপ নিতে পারেন।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ