• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:২৪:০১ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

নাহিদ ইসলামকে চুপ থাকার আহ্বান জানালেন রাকিব

৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৩:৪১

নাহিদ ইসলামকে চুপ থাকার আহ্বান জানালেন রাকিব
রাকিবুল ইসলাম রাকিব ও নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলামকে জামায়াত কেন্দ্রিক পিছুটান থাকায় দেশের পক্ষে অবস্থান গ্রহণ করতে না পারলে চুপ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

৫ নভেম্বর বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে নাহিদ ইসলামের সমালোচনা করে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে রাকিবুল ইসলাম রাকিব বলেন, জামায়াতের বি-টিমের মুখপাত্র নাহিদ ইসলাম, এমপির আহ্বান প্রত্যাখ্যান করে অধিকাংশ পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। নিজেকে এভাবে জাতির সামনে হাস্যকর হিসেবে উপস্থাপন না করার জন্য নাহিদ ইসলাম, এমপিকে অনুরোধ করছি।

আরও পড়ুন

খুলনায় এনসিপির বিক্ষোভ, দুপক্ষের হাতাহাতি

তিনি আরও বলেন, লাখ লাখ পোশাকশ্রমিকের মাঝে কিছুসংখ্যক শ্রমিকও আপনার নির্দেশ পালন করলেন না। আপনার এ ধরনের অপমান আমাদের মেনে নিতে কষ্ট হয়।

নাহিদ ইসলামের রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে ছাত্রদল সভাপতি বলেন, তারপরও জুলাইয়ের অগ্রসৈনিক হিসেবে নিজের ইমেজকে ভূলুণ্ঠিত করবেন না।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







অবসরে বিমানবাহিনীর ৫ কর্মকর্তা
অবসরে বিমানবাহিনীর ৫ কর্মকর্তা
১২ নভেম্বর ২০২৬ রাত ০৯:২৫:০৪


দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম
দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম
১২ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৭:২৬