• ঢাকা
  • |
  • বুধবার ২০শে কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৩৭:৫৭ (04-Nov-2026)
  • - ৩৩° সে:

ডেমোক্র্যাটরা নির্বাচনে জিতলেও ‘চূড়ান্ত ক্ষমতা’ আমার হাতে: ট্রাম্প

৪ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৪৭:৫১

ডেমোক্র্যাটরা নির্বাচনে জিতলেও ‘চূড়ান্ত ক্ষমতা’ আমার হাতে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলো বন্ধ হতে শুরু করার পর বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার সম্ভাবনা নিয়েও মন্তব্য করেন তিনি।

কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটরা পেলেও নিজের ক্ষমতা নিয়ে উদ্বিগ্ন নন বলে জানিয়েছেন ট্রাম্প। সিবিএস নিউজকে তিনি বলেন, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটরা পেলেও ‘চূড়ান্ত ক্ষমতা’ আমার হাতে আছে। একে বলা হয় ‘ভেটো’।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট গণনা শুরুর পর কয়েকটি আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণে গুরুত্বপূর্ণ এ নির্বাচনে প্রতিনিধি পরিষদের সব আসন এবং সিনেটের প্রায় এক-তৃতীয়াংশ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন

প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে আটক পুলিশের ৩ কর্মকর্তা

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রাথমিক ফল আসতে শুরু করেছে। প্রতিনিধি পরিষদ ও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ডেমোক্র্যাটদের যথাক্রমে অন্তত তিনটি ও চারটি আসন নিজেদের দখলে নিতে হবে।

জরিপ ও নির্দলীয় বিশ্লেষকদের ধারণা, প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের কাছ থেকে ডেমোক্র্যাটদের হাতে চলে যেতে পারে। তবে সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

নির্বাচনকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। ইরানের সঙ্গে যুদ্ধ এবং এর ফলে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় মার্কিন ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এসব কারণে ট্রাম্পের জনপ্রিয়তা তাঁর মেয়াদের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি নেমে এসেছে।

আরও পড়ুন

মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পথে ট্রাম্পের রিপাবলিকান দল

এবারের নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভা নির্বাচন এবং একাধিক গুরুত্বপূর্ণ গণভোটেও ভোট দিচ্ছেন মার্কিন নাগরিকেরা।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজকের রাশিফল, কার জীবনে আসছে নতুন সুযোগ?
আজকের রাশিফল, কার জীবনে আসছে নতুন সুযোগ?
৪ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৩২:১৬






রাজধানীতে দুটি ককটেল বিস্ফোরণ, আহত ১
রাজধানীতে দুটি ককটেল বিস্ফোরণ, আহত ১
৪ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৩৬:৫৫


আজকের নামাজের সময়সূচি (৪ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (৪ নভেম্বর ২০২৬)
৪ নভেম্বর ২০২৬ সকাল ০৮:০৪:৫০