• ঢাকা
  • |
  • বুধবার ২০শে কার্তিক ১৪৩৩ সকাল ০৯:০৩:৫১ (04-Nov-2026)
  • - ৩৩° সে:

মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পথে ট্রাম্পের রিপাবলিকান দল

৪ নভেম্বর ২০২৬ সকাল ০৮:২৬:০১

মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পথে ট্রাম্পের রিপাবলিকান দল

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে প্রাথমিক ফলাফলে ভালো অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক পার্টি। ভোট গণনা শুরু হওয়ার পর গুরুত্বপূর্ণ কয়েকটি আসনে জয় পেয়েছে দলটি। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি হাউজ এবং সিনেটে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখা দূরের কথা, দলটি এখন ভরাডুবির পথে রয়েছে বলে আভাস পাওয়া যাচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও অন্যান্য সংবাদমাধ্যমের নির্বাচনী হালনাগাদ তথ্য অনুযায়ী, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও নিউ হ্যাম্পশায়ারের গুরুত্বপূর্ণ সিনেট আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। এসব জয়ের ফলে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লড়াইয়ে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে দলটির।

জর্জিয়া অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির সিনেটর জন অসফ রিপাবলিকান প্রার্থী মাইক কলিন্সকে পরাজিত করে নিজের আসন ধরে রেখেছেন। অ্যাসোসিয়েটেড প্রেসের পূর্বাভাসে তাঁর জয় নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন

ডেমোক্র্যাটরা নির্বাচনে জিতলেও ‘চূড়ান্ত ক্ষমতা’ আমার হাতে: ট্রাম্প

এ ছাড়া নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকান প্রার্থী মাইকেল হোয়াটলিকে হারিয়ে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী ও সাবেক গভর্নর রয় কুপার। নিউ হ্যাম্পশায়ারের খালি সিনেট আসনেও জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী ক্রিস পাপাস।

এই ফলাফল সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পুনরুদ্ধারের ক্ষেত্রে ডেমোক্র্যাটদের আশাবাদী করে তুলেছে। তবে চূড়ান্ত নিয়ন্ত্রণ নির্ধারণে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ আসনের ফল অপেক্ষমাণ।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে মোট ৪৩৫টি আসনের সবকটিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২১৮টি আসন। অন্যদিকে সিনেটের ১০০টি আসনের মধ্যে এবার ভোট হচ্ছে ৩৫টিতে। সিনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৫১টি আসন।

আরও পড়ুন

প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে আটক পুলিশের ৩ কর্মকর্তা

এবারের নির্বাচনে দুই কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। বিশেষ করে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নির্ধারণে কয়েকটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনের ফল গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এবার যুক্তরাষ্ট্রের ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি বিভিন্ন অঙ্গরাজ্যে স্থানীয় ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে ভোট দিয়েছেন নাগরিকেরা।

নির্বাচনের দিন কয়েকটি অঙ্গরাজ্যে ভোটগ্রহণে কারিগরি ও আবহাওয়াজনিত সমস্যা দেখা দিয়েছে। তবে এসব পরিস্থিতির মধ্যেও ভোটগ্রহণ ও গণনা অব্যাহত রয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কিছু আসনের চূড়ান্ত ফল পেতে আরও সময় লাগতে পারে।

আরও পড়ুন

বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভের ওপর নজর রাখছে ভারত

প্রাথমিক ফলাফলে ডেমোক্র্যাটদের এই অগ্রগতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। কংগ্রেসের কোনো একটি কক্ষের নিয়ন্ত্রণও ডেমোক্র্যাটদের হাতে গেলে ট্রাম্প প্রশাসনের আইন প্রণয়ন, গুরুত্বপূর্ণ নিয়োগ এবং নীতিনির্ধারণী কার্যক্রমে নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে।

সর্বশেষ প্রাপ্ত ফলাফল থেকে জানা গেছে, হাউজে সংখ্যাগরিষ্ঠতার জন্য ২১৮টি আসন প্রয়োজন। প্রাথমিক গণনায় ডেমোক্র্যাটরা ৭২টি আসনে এবং রিপাবলিকানরা ৩৩টি আসনে এগিয়ে রয়েছে। এখনও ১২৬টি আসনের ফলাফল চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছে।   
সিনেট: সংখ্যাগরিষ্ঠতার জন্য ৫১টি আসন আবশ্যক। বর্তমানে ডেমোক্র্যাটরা ৪৫টি আসনে এবং রিপাবলিকানরা ৩৬টি আসনে এগিয়ে রয়েছে। আরও ৪টি আসনের চূড়ান্ত ফল আসা বাকি।

এটিভি/এসআইআর
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





রাজধানীতে দুটি ককটেল বিস্ফোরণ, আহত ১
রাজধানীতে দুটি ককটেল বিস্ফোরণ, আহত ১
৪ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৩৬:৫৫


আজকের নামাজের সময়সূচি (৪ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (৪ নভেম্বর ২০২৬)
৪ নভেম্বর ২০২৬ সকাল ০৮:০৪:৫০