• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৫৩:৪০ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

ক্যালিফোর্নিয়ার সৈকতে বন্দুক হামলায় নিহত ২, আহত ২

৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৬:০৯

ক্যালিফোর্নিয়ার সৈকতে বন্দুক হামলায় নিহত ২, আহত ২
ছবি: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি স্টেট পার্কের সৈকতে গোলাগুলির ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন। এসময় আরও দুইজন আহত হয়েছেন।

২ নভেম্বর সোমবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

মন্টেনি কাউন্টি শেরিপস অফিসের কমান্ডার আন্দ্রেস রোসাস জানান, কাউন্টির মস ল্যান্ডিং স্টেট বিচের কাছে গোলাগুলির পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুজনকে মৃত অবস্থায় দেখতে পান। এছাড়া গুলিতে আহত আরও দুই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

শান্তি আলোচনার প্রস্তুতির মধ্যেই ইউক্রেনে রুশ হামলা, নিহত ২৬

ঘটনার পর থেকে তদন্তের স্বার্থে মস ল্যান্ডিং স্টেট বিচের আশপাশের রাস্তাগুলো সিলগালা করে দিয়েছে পুলিশ।

কাউন্টি গোয়েন্দারা জানান, তারা ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছেন। তবে কী কারণে বা কোন পরিস্থিতিতে এ বন্দুক হামলার ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। গোলাগুলির নেপথ্যে থাকা উদ্দেশ্য বা জড়িতদের শনাক্ত করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৮:৪৭



আবারও ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ
আবারও ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ
৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩:৪২