• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:৩৯:৪২ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:২৮:৪৭

নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষা। নৌপরিবহন মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্ট: নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনার ডেরেক লো।

৩ নভেম্বর মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্পে বিনিয়োগসহ বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে সিঙ্গাপুরের হাইকমিশনার চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্পে সিঙ্গাপুরের বিনিয়োগ এবং টার্মিনাল পরিচালনার বিষয়ে অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়নে পিএসএ ইন্টারন্যাশনাল প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে

হাইকমিশনার বলেন, বে টার্মিনাল চালু হলে বাংলাদেশের আমদানি-রপ্তানি পণ্য পরিবহনের ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। এর ফলে দেশের সামগ্রিক বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল হবে।

নৌপরিবহন মন্ত্রী বলেন, বে টার্মিনাল নির্মাণ প্রকল্প বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর একটি। এ প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, পণ্য পরিবহনে গতি সঞ্চার এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে। তিনি বলেন, সিঙ্গাপুর বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। বাংলাদেশের বন্দর ও সামুদ্রিক খাতের উন্নয়নে সিঙ্গাপুরের অভিজ্ঞতা, প্রযুক্তি ও বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে সিঙ্গাপুরের সঙ্গে সহযোগিতা জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বন্দর উন্নয়ন, বিনিয়োগ ও সামুদ্রিক খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন

শ্রমিক অসন্তোষ, গাজীপুরের কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি

বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান এনডিসি এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









আজ যে দামে মিলছে স্বর্ণ
আজ যে দামে মিলছে স্বর্ণ
১৫ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৮:৫৭