• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৬:৩১ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

গ্যাস সরবরাহ ৪ দিন বন্ধ থাকবে এমন খবর গুজব: পেট্রোবাংলা

৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৬:১৪

গ্যাস সরবরাহ ৪ দিন বন্ধ থাকবে এমন খবর গুজব: পেট্রোবাংলা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: আগামী ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে গুজব আখ্যা দিয়ে এতে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)।

৩ নভেম্বর মঙ্গলবার পেট্রোবাংলার জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি এলএনজি টার্মিনালের সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ রয়েছে। এ কারণে আগামী ৪ দিন দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে।

আরও পড়ুন

খাদ্যনিরাপত্তা নিশ্চিতে এফএও-এর সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না। তবে কোনো কোনো এলাকায় সাময়িকভাবে গ্যাসের সরবরাহ কমে গিয়ে স্বল্পচাপ দেখা দিতে পারে।

পেট্রোবাংলা জানায়, আগামী ৪ দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এমন তথ্য দিয়ে কোনো কোনো সংবাদমাধ্যমের ফটোকার্ডের আদলে তৈরি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব তথ্যের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলে কর্তৃপক্ষের নজরে এসেছে। এ পরিস্থিতিতে জনগণকে এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে পেট্রোবাংলা।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত
সীতাকুণ্ডে বাসের ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৬:০৪



ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৮:৪৭



আবারও ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ
আবারও ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ
৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩:৪২