পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর শহরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক করতে ২০২০ সালে ৪ একর জমির ওপর প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ডাম্পিং স্টেশন। উদ্দেশ্য ছিল শহরের বর্জ্য প্রক্রিয়াজাত করে জৈব সার উৎপাদনের মাধ্যমে একদিকে পরিবেশ দূষণ কমানো, অন্যদিকে পৌরসভার আয় বাড়ানো। তবে উদ্বোধনের চার বছর পেরিয়ে গেলেও এখনো পুরোপুরি চালু হয়নি স্টেশনটি। আধুনিক যন্ত্রপাতি ও প্রয়োজনীয় জনবলের অভাবে ব্যাহত হচ্ছে কার্যক্রম। ফলে কোটি টাকা ব্যয়ে নির্মিত এ প্রকল্পের সুফল থেকে এখনো বঞ্চিত পৌরবাসী।
লক্ষাধিক মানুষের বসবাস পিরোজপুর পৌরসভায়। এসব মানুষের উৎপাদিত বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে পরিবেশ দূষণ কমানোর লক্ষ্যে সিটিইআইপি প্রকল্পের আওতায় ২০২২ সালে সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় একটি ডাম্পিং স্টেশন। নির্মাণের ৪ বছর পেরিয়ে গেলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি পুরোপুরি স্থাপন না হওয়ায় এখনো পূর্ণাঙ্গভাবে চালু হয়নি স্টেশনটি।
ফলে আগের মতোই খোলা জায়গায় ফেলা হচ্ছে বর্জ্য। এতে ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে মশা-মাছির উপদ্রব। এছাড়াও অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলার কারণে পরিবেশ দূষণে পৌরবাসীর নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়ছে।
পৌরসভার স্থানীয় বাসিন্দারা বলেন, ডাম্পিং স্টেশনটি নির্মাণের মূল উদ্দেশ্য ছিল, শহরের বর্জ্য নির্দিষ্ট স্থানে সংগ্রহ করে তা প্রক্রিয়াজাতের মাধ্যমে জৈব সার উৎপাদন করা। এতে একদিকে কমার কথা ছিল পরিবেশ দূষণ, অন্যদিকে জৈব সার বিক্রি করে বাড়ার কথা ছিল পৌরসভার আয়।
পিরোজপুর পৌরসভা নির্বাহী প্রকৌশলী ধ্রুব লাল দত্ত বণিক বলেন, ডাম্পিং স্টেশনে বর্জ্য ছাঁকনি, সংগ্রহ ও ল্যান্ডফিলের পরিকল্পনা থাকলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি এখনো পুরোপুরি স্থাপন হয়নি। ফলে পৌর এলাকার বর্জ্য অপসারণ ও প্রক্রিয়াজাতকরণে নেই সুষ্ঠু ব্যবস্থাপনা। এদিকে, স্টেশনটির ব্যবস্থাপনা নিয়েও কর্মীদের রয়েছে নানা অভিযোগ।
সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থনীয়রা বলেন, ডাম্পিং স্টেশনে কর্মরত শ্রমিক এদিকে পৌর কর্তৃপক্ষ বলছে, সার উৎপাদনে কৃষি মন্ত্রনালয়ের অনুমোদন না থাকায় রাজস্ব হারাচ্ছে পৌরসভা।
ডাম্পিং স্টেশনটি দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু করে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি পৌরবাসীর। সংশ্লিষ্টদের মতে, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল নিশ্চিত করা গেলে একদিকে কমবে পরিবেশ দূষণ অন্যদিকে বাড়বে পৌরসভার রাজ্স্ব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available