• ঢাকা
  • |
  • সোমবার ২০শে আশ্বিন ১৪৩৩ সকাল ১১:৩০:৩৪ (05-Oct-2026)
  • - ৩৩° সে:

মার্কিন বাহিনী এক হাজার কিলোমিটার দূরে পালিয়েছে: আইআরজিসি কমান্ডার

৫ অক্টোবর ২০২৬ সকাল ১০:৪১:১৫

মার্কিন বাহিনী এক হাজার কিলোমিটার দূরে পালিয়েছে: আইআরজিসি কমান্ডার

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সীমান্ত থেকে মার্কিন বাহিনী এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে পালিয়ে গেছে বলে দাবি করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) জ্যেষ্ঠ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাবি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।

আলী ফাদাবি বলেন, ইরানের সীমান্ত থেকে মার্কিন বাহিনী এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে সরে গেছে। তাঁর দাবি, এটি যুক্তরাষ্ট্রের স্বেচ্ছায় নেওয়া কোনো সিদ্ধান্ত নয়; বরং ইরান ও আইআরজিসির প্রতিরোধের মুখে তারা সরে যেতে বাধ্য হয়েছে।

ইরানের নিজস্ব বা সংলগ্ন কোনো জলসীমায় বর্তমানে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি নেই বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, পারস্য উপসাগর, হরমুজ প্রণালি, ওমান সাগর কিংবা উত্তর ভারত মহাসাগরেও বর্তমানে কোনো মার্কিন নৌযান নেই।

আইআরজিসির হামলার মুখে মার্কিন যুদ্ধজাহাজগুলো ‘শতভাগ অরক্ষিত’ অবস্থায় রয়েছে বলেও দাবি করেন এই কমান্ডার।

এদিকে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ অব্যাহত রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যেই আলী ফাদাবির এই বক্তব্য সামনে এসেছে।

গত সপ্তাহে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ‘কঠোরভাবে নিয়ম মানা নিশ্চিত করতে’ জুলাই থেকে ১২৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করতে তারা বাধ্য করেছে।

সূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








পাবনায় মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যা
পাবনায় মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যা
৫ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৩:০৩

জামুকার নতুন ডিজি মোস্তফা জামান
জামুকার নতুন ডিজি মোস্তফা জামান
৫ অক্টোবর ২০২৬ সকাল ০৯:২৮:৫১