• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১১:০৭:১২ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীকে কুপিয়ে হত্যা

৫ অক্টোবর ২০২৬ সকাল ১১:২৯:৩৮

চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীকে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাবুল আলী নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ৪ অক্টোবর রোববার আসরের সময় দাইপুকুরিয়া ইউনিয়নের বাটার মোড়ের নিচে একটি আমবাগানে এ ঘটনা ঘটে।

নিহত বাবুল আলী দাইপুকুরিয়া ইউনিয়নের বাটার মোড় এলাকার গোল মোহাম্মদের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়,  কয়েকজন ব্যক্তি বাবুল আলীর ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

বিএনপি নেতার বাড়িতে গোপন বৈঠক, নিষিদ্ধ যুবলীগের ৪ কর্মী গ্রেফতার

পরিবারের দাবি, বিদেশে লোক পাঠানো সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার ৫-৬ জন মিলে বাবুল আলীর ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করেছে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. মতিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টানা ৪ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
টানা ৪ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
২২ নভেম্বর ২০২৬ রাত ১০:২২:০১