• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ সকাল ১১:৫০:৫১ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

ইরান যুদ্ধ কখন শেষ হবে, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের: পেজেশকিয়ান

২৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৯:০৭

ইরান যুদ্ধ কখন শেষ হবে, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের: পেজেশকিয়ান
ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের অবসান হবে কি না, সে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধ চায় না বলেও জানিয়েছেন তিনি।

২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যমের একটি অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, ইরান কখনো যুদ্ধ চায়নি এবং সংঘাত অব্যাহত রাখতেও চায় না। তবে যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রকেই সিদ্ধান্ত নিতে হবে।

সাক্ষাৎকারে তিনি ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও কথা বলেন। পেজেশকিয়ান দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। একই সঙ্গে আন্তর্জাতিক যাচাইয়ের সুযোগ দেওয়ার পাশাপাশি সমৃদ্ধ ইউরেনিয়াম পাতলা করার বিষয়ে তেহরান প্রস্তুত বলেও জানান তিনি।

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে পেজেশকিয়ান মার্কিন সামরিক ও অর্থনৈতিক চাপের সমালোচনা করেন। তিনি বলেন, চাপের মুখে ইরান নতি স্বীকার করবে না।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার জাতিসংঘে দেওয়া ভাষণে কোনো শান্তিচুক্তিতে পৌঁছানো না গেলে ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন। একই সঙ্গে তিনি আলোচনার মাধ্যমে সমাধানের সম্ভাবনার কথাও বলেন।

রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান সংঘাতের মধ্যে ইরান কূটনৈতিকভাবে সমাধানের পথ খুঁজছে। তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধের প্রস্তাবও দিয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর সংঘাত শুরু হয়। এরপর ইরানও পাল্টা হামলা চালায়। দীর্ঘস্থায়ী এই সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি জ্বালানি ও বৈশ্বিক বাণিজ্যেও বড় ধরনের চাপ তৈরি হয়েছে।

সূত্র:  রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ভোলাহাট সীমান্তে ইয়াবাসহ দুই ভাই আটক
ভোলাহাট সীমান্তে ইয়াবাসহ দুই ভাই আটক
২৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩১:১৭




আজ বিশ্ব ফার্মাসিস্ট দিবস
আজ বিশ্ব ফার্মাসিস্ট দিবস
২৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০৫:১৭


দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
২৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৬:০৯

কঙ্গোয় ১০০ যাত্রী নিয়ে নৌকাডুবি, নিহত অন্তত ৪১
কঙ্গোয় ১০০ যাত্রী নিয়ে নৌকাডুবি, নিহত অন্তত ৪১
২৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২১:৫৯