• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:০৬:৫২ (06-Nov-2026)
  • - ৩৩° সে:

আরব সাগরে পাকিস্তানি জাহাজের সঙ্গে ভারতীয় যুদ্ধজাহাজের সংঘর্ষ

১৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৫:৩৭

আরব সাগরে পাকিস্তানি জাহাজের সঙ্গে ভারতীয় যুদ্ধজাহাজের সংঘর্ষ
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ভারতের দাবি, পাকিস্তানি জাহাজটি উচ্চগতিতে এসে অপেশাদার ও অনিরাপদভাবে গতিপথ পরিবর্তন করায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় পাকিস্তানের জ্যেষ্ঠ এক কূটনীতিককে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বলছে, ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৬ সেপ্টেম্বর বুধবার পাকিস্তানের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন

পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই ঘটনায় পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাদ ওয়ারাইচকে তলব করে ভারত। আরব সাগরে পাকিস্তানি নৌযানের ‘অগ্রহণযোগ্য ও অপেশাদার আচরণের’ কারণে ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়েছে বলে অভিযোগ করে তার কাছে কড়া প্রতিবাদ জানানো হয়।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, পাকিস্তানি জাহাজের সঙ্গে ভারতীয় যুদ্ধজাহাজের সংঘর্ষের এই ঘটনাটি ঘটে মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায়।

বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা জানান, উত্তর আরব সাগরে নিয়মিত নজরদারি মিশনে থাকা ভারতীয় নৌবাহিনীর একটি ফ্রন্টলাইন যুদ্ধজাহাজের খুব কাছে উচ্চগতিতে চলে আসে পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজ। এরপর পাকিস্তানি জাহাজটি অপেশাদার ও অনিরাপদভাবে গতিপথ পরিবর্তন করলে দুই জাহাজের মধ্যে সংঘর্ষ হয়।

আরও পড়ুন

ইরানকে ৯০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযন্ত্র সরবরাহ রাশিয়ার, ফাঁস নথিতে তথ্য

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক জলসীমায় এ ঘটনা ঘটেছে এবং এতে ‘বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি’ হয়নি। তবে পাকিস্তানি নৌযানের আচরণ ১৯৯১ সালের এপ্রিলের ভারত-পাকিস্তান চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন করেছে।

সামরিক মহড়া, সামরিক গতিবিধি ও সেনা চলাচলের বিষয়ে আগাম তথ্য জানানোর ক্ষেত্রে দুই দেশের মধ্যে ওই চুক্তি করা হয়েছিল।

পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে সংশ্লিষ্ট পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে ভারতের বার্তা পৌঁছে দিতে বলা হয়েছে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের ঘটনা যাতে আবার না ঘটে, সেজন্য সব সামরিক ইউনিটকে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে এবং দুই দেশের মধ্যে থাকা সংশ্লিষ্ট চুক্তিগুলোর বিধান মেনে চলতে হবে।

আরও পড়ুন

নির্বাচনে ভরাডুবির জের, ট্রাম্প প্রশাসনে রদবদলের গুঞ্জন

একই ধরনের প্রতিবাদ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও জানাতে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্সকে নির্দেশ দেওয়া হয়েছে।

বেশ কয়েকটি সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় উত্তর আরব সাগরে নিয়মিত নজরদারি মিশনে থাকা ভারতীয় নৌবাহিনীর একটি ফ্রন্টলাইন যুদ্ধজাহাজের কাছে চলে আসে পাকিস্তানি নৌবাহিনীর একটি নৌযান। ওমানের প্রায় ২২০ কিলোমিটার পূর্বে পাকিস্তানি যুদ্ধজাহাজটি ভারতীয় জাহাজটির পাশ দিয়ে খুব কাছ দিয়ে দ্রুতগতিতে চলে যায়।

সূত্রগুলো জানায়, পাকিস্তানি জাহাজটি উচ্চগতিতে এসে অপেশাদার ও অনিরাপদভাবে গতিপথ পরিবর্তন করছিল। একপর্যায়ে সেটির সঙ্গে ভারতীয় জাহাজটির সংঘর্ষ হয়। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সূত্রগুলো।

আরও পড়ুন

বেতন ও জীবনযাত্রার ব্যয় নিয়ে ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স

ঘটনায় জড়িত দুই নৌযানের ধরন এখনো শনাক্ত করা হয়নি। সংঘর্ষের পর উভয় জাহাজকে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয় বলে সূত্রগুলো জানিয়েছে।

অবশ্য এ ধরনের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০১১ সালের জুনেও একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। সে সময় পাকিস্তানি নৌবাহিনীর জাহাজ ‘বাবর’ এবং ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘গোদাবরী’ একই ধরনের সংঘর্ষের ঘটনায় জড়িয়েছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন
কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন
৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৭:৪৫


বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৪:০৯

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:১৪:৫০