• ঢাকা
  • |
  • সোমবার ৭ই বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:০০:০০ (20-Apr-2026)
  • - ৩৩° সে:
কার্গো জাহাজ জব্দের জেরে মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান

কার্গো জাহাজ জব্দের জেরে মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ ‘তুসকা’ জব্দের ঘটনার জেরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান। বিষয়টি ইরানের আইআরজিসি-ঘনিষ্ঠ আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে প্রকাশ করেছে রুশ বার্তা সংস্থা তাস।প্রতিবেদনে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনীর খতম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র দাবি করেন, চীন থেকে ওমান উপসাগরের দিকে যাত্রা করা একটি ইরানি জাহাজ যুক্তরাষ্ট্রের নৌবাহিনী আটক করে। তার অভিযোগ, ওই সময় মার্কিন বাহিনী জাহাজটিতে গুলি চালায় এবং এর নেভিগেশন ব্যবস্থা অচল করে দেয়।এরপর ইরানি পক্ষ দাবি করে, ওই ঘটনার প্রতিক্রিয়ায় মানববিহীন আকাশযান (ড্রোন) ব্যবহার করে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে হামলা চালানো হয়।এদিকে, ইরানি পতাকাবাহী ‘তুসকা’ জাহাজে অভিযান চালিয়ে সেটি জব্দ করার বিষয়টি মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে।ইরানি মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্রের ‘দস্যুতা নীতি’র বিরুদ্ধে তাদের প্রতিক্রিয়া অব্যাহত থাকবে।তবে ঘটনাটি ঘিরে স্বাধীনভাবে কোনো পক্ষের বক্তব্য বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।