• ঢাকা
  • |
  • সোমবার ২২শে ভাদ্র ১৪৩৩ রাত ০৩:৪৭:৩৭ (07-Sep-2026)
  • - ৩৩° সে:

যুদ্ধের ব্যয় নিয়ে যুক্তরাষ্ট্র মিথ্যা বলছে: গালিবাফ

৩০ আগস্ট ২০২৬ সকাল ০৯:৪৪:৩৭

যুদ্ধের ব্যয় নিয়ে যুক্তরাষ্ট্র মিথ্যা বলছে: গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পরিচালিত যুদ্ধের প্রকৃত ব্যয় নিয়ে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট মিথ্যা তথ্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

২৯ আগস্ট শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন কর্মকর্তার বক্তব্যের জবাব দেন গালিবাফ।

এর আগে স্কট বেসেন্ট দাবি করেছিলেন, কৌশলগত এই জলপথ দিয়ে ১৩ কোটি ব্যারেল তেল আন্তর্জাতিক বাজারে পাঠানো হয়েছে। তাঁর ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় গালিবাফ যুদ্ধের প্রকৃত ব্যয় নিয়ে প্রশ্ন তোলেন।

গালিবাফ মার্কিন কর্মকর্তাকে উদ্দেশ্যে করে লিখেন, ‘প্রকৃত খতিয়ান জানতে তোমার কর্মীদের মুডি’স-এর প্রতিবেদন দেখতে বলো, যেখানে যুদ্ধের খরচ ১৩০ বিলিয়ন ডলারের বেশি দেখানো হয়েছে। একই সঙ্গে জেনে নাও কীভাবে তেলের ফিউচার মার্কেটে তোমার জন্য শর্ট পজিশন নিতে গিয়ে জেন স্ট্রিট এক ধাক্কায় ১৩০ মিলিয়ন ডলারের বেশি পুড়িয়েছে।’

এ ছাড়া তেলের ফিউচার বাজারে শর্ট পজিশন নেওয়ার কারণে জেন স্ট্রিটের ১৩০ মিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে বলেও দাবি করেন গালিবাফ।

মার্কিন অর্থনীতির অবস্থা নিয়েও কটাক্ষ করেন ইরানি স্পিকার। তিনি মার্কিন সরকারের বক্তব্যকে ‘মিথ্যা’ আখ্যা দিয়ে বন্ডের সুদের হার বাড়ার বিষয়টি দেশটির অর্থনৈতিক সংকটের ইঙ্গিত হিসেবে তুলে ধরেন।

সূত্র: ডন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পিতা-মাতার সম্পত্তি সুরক্ষায় বিল পাস
পিতা-মাতার সম্পত্তি সুরক্ষায় বিল পাস
৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩৭:৩৪



পটুয়াখালীতে একদিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু
পটুয়াখালীতে একদিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:০৩


ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:১৭

ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:২৬