• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই ভাদ্র ১৪৩৩ সকাল ১০:১৮:৪৩ (30-Aug-2026)
  • - ৩৩° সে:

জিম্বাবুয়েতে মিনিবাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২৭

৩০ আগস্ট ২০২৬ সকাল ০৮:৫৭:১১

জিম্বাবুয়েতে মিনিবাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক: জিম্বাবুয়েতে একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৭ জন ধর্মপ্রাণ মানুষ প্রাণ হারিয়েছেন। ২৯ আগস্ট শনিবার পুলিশ নিশ্চিত করেছে, একটি ধর্মীয় সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে তারা এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।

রাজধানী হারারে থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে শিভু এলাকার কাছে গত শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, বিদেশী নিবন্ধিত একটি পণ্যবাহী ট্রাক অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে মিনিবাসটির সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়।

উভয় গাড়িতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা স্পষ্ট নয়। দুর্ঘটনায় আরও সাতজন গুরুতর আহত হয়েছেন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জেডবিসির প্রকাশ করা দৃশ্যে দেখা গেছে, আগুনে পুড়ে মিনিবাসটি কেবল একটি কঙ্কালে পরিণত হয়েছে।

জিম্বাবুয়েতে রাস্তার বেহাল দশা এবং অনিয়ন্ত্রিত চলাচলের কারণে সড়ক দুর্ঘটনা প্রায় নিয়মিত ঘটনা। সাধারণ মানুষ দৈনন্দিন চলাচলের জন্য ‘কমবি’ নামে পরিচিত যেসব মিনিবাস ট্যাক্সি ব্যবহার করেন, সেগুলোতে প্রায়ই অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ ওঠে।

চলতি বছরের এপ্রিলেও দেশটির একটি মহাসড়কে মিনিবাসে আগুন ধরে ১৮ জন নিহত হয়েছিলেন। এছাড়া ওই একই মাসে অপর এক দুর্ঘটনায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় একই পরিবারের মা ও তাঁর পাঁচ সন্তানের মৃত্যু হয়েছিল।

সূত্র: এনডিটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ