• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:৪০:১৭ (11-Oct-2026)
  • - ৩৩° সে:

সিজেপির তিন শীর্ষ নেতাকে মুক্তির নির্দেশ দিলেন দিল্লির আদালত

১১ অক্টোবর ২০২৬ সকাল ১১:২১:১০

সিজেপির তিন শীর্ষ নেতাকে মুক্তির নির্দেশ দিলেন দিল্লির আদালত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে মুক্তির নির্দেশ দিয়েছেন দিল্লির একটি আদালত। ১১ অক্টোবর রোববার সকালে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করার পর এ নির্দেশ দেওয়া হয়।

এর আগে ১০ অক্টোবর শনিবার দিল্লিতে পৌঁছানোর পর বিমানের ভেতর থেকেই তাদের আটক করে পুলিশ। পরে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গ্রেফতার দেখানো হয় তিন নেতাকে।

সিজেপির আইনবিষয়ক প্রধান রত্না সিংহ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে মুক্তির নির্দেশ দিয়েছেন। তবে আগামী এক বছর শান্তি-শৃঙ্খলা বজায় রাখার শর্তে তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

নেতাদের মুক্তির খবর জানিয়ে সিজেপির পক্ষ থেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়া হয়। এতে বলা হয়, ‘অবশেষে দিল্লি পুলিশ অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে মুক্তি দিতে বাধ্য হয়েছে।’ পোস্টে আরও লেখা হয়, ‘ককরোচরা কখনো মরে না।’

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রম বাতিলের দাবিতে শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি। তবে পুলিশ ওই কর্মসূচির অনুমতি দেয়নি। বিক্ষোভ ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হাজারো মানুষকে আটক করা হয়। তাঁদের মধ্যে রাজনৈতিক নেতা, অধিকারকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন কনটেন্ট নির্মাতাও ছিলেন।

সিজেপির নেতাদের মুক্তি দেওয়া হলেও ভোটার তালিকা সংশোধন নিয়ে দলটির আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনা ২১, আহত ৮৬৫
ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনা ২১, আহত ৮৬৫
১১ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪০:২৯