ডেস্ক রিপোর্ট: জ্যেষ্ঠ সাংবাদিক ও ভয়েস অব আমেরিকার সাবেক বাংলাদেশ প্রতিনিধি আমির খসরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, আমির খসরু সব সময় গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে সোচ্চার ছিলেন। তাঁর মৃত্যুতে দেশের গণমাধ্যম অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
শোকবার্তায় তথ্য প্রতিমন্ত্রী মরহুম আমির খসরুর রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available