• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:০৯:০৪ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

বিশ্ববাজারে সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে স্বর্ণের দাম

৩০ অক্টোবর ২০২৬ রাত ০৮:০২:৩৩

বিশ্ববাজারে সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে স্বর্ণের দাম
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে গত সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে স্বর্ণের দাম।

৩০ অক্টোবর শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ৭ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৮০ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে।

আর ডিসেম্বরের সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৯১ দশমিক ১০ ডলারে নেমে এসেছে। চলতি মাসে এখন পর্যন্ত মূল্যবান এই ধাতুর দাম ৪ দশমিক ৩ শতাংশ কমেছে।

আরও পড়ুন

ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

ইউবিএস-এর বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভো রয়টার্সকে বলেন, ‘স্বর্ণের বাজার মূলত ২টি বিষয়ের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রথমটি, মার্কিন জিডিপির অবস্থা এবং দ্বিতীয়টি, তেলের দাম বৃদ্ধি। এর ফলে যা সুদের হার বাড়ানো নিয়ে ফেডারেল রিজার্ভের ওপর চাপ সৃষ্টি হচ্ছে।’

স্তাউনোভো আরও যোগ করেন, ‘আগামী বছর স্বর্ণের দাম প্রতি আউন্স ৫ হাজার ডলার বা তারও বেশি হতে পারে। কারণ ফেডকে একসময় আবার সুদের হার কমাতে হবে এবং মূল্যস্ফীতিও তখন আর বড় কোনও সমস্যা হয়ে দাঁড়াবে না।’

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৫০ দশমিক ৫০ ডলারে নেমেছে। এ ছাড়া প্ল্যাটিনামের দাম ৩ শতাংশ কমে ১ হাজার ৪৪৩ দশমিক ৬৯ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৫ শতাংশ কমে ৯৮১ দশমিক ৩১ ডলারে দাঁড়িয়েছে।

আরও পড়ুন

ফিলিপাইনে মায়ন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায় সতর্কতা জারি

এদিকে আজ (৩০ অক্টোবর) দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এ ছাড়া ​২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৪৯ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নিধারণ করা হয়েছে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:২৬


রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩০


কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:০৬