• ঢাকা
  • |
  • রবিবার ৮ই ভাদ্র ১৪৩৩ সকাল ১০:৪৬:০৯ (23-Aug-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অভিযানে যোগ দিলে প্রতিবেশীদের ‘শত্রু’ ভাববে ইরান

২৩ আগস্ট ২০২৬ সকাল ০৯:৫৫:৩১

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অভিযানে যোগ দিলে প্রতিবেশীদের ‘শত্রু’ ভাববে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী অর্থনৈতিক অভিযানে কোনো প্রতিবেশী দেশ যোগ দিলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। একই সঙ্গে ওই দেশগুলোর স্বার্থে আঘাত করা এবং হরমুজ প্রণালি দিয়ে উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান।

২২ আগস্ট শনিবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ সতর্কবার্তা দেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি। তার বক্তব্যের বরাতে বিষয়টি জানিয়েছে শাফাক নিউজ ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

রেজায়ি বলেন, কোনো প্রতিবেশী দেশ ওয়াশিংটনের ইরানবিরোধী অর্থনৈতিক অভিযানে অংশ নিলে ইরান ওই দেশগুলোর স্বার্থে আঘাত করবে। একই সঙ্গে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নেওয়া হতে পারে। বিকল্প আঞ্চলিক তেল রপ্তানি পথগুলোও ইরানের লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করেন তিনি।

হরমুজ প্রণালি নিয়েও ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করেন রেজায়ি। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ভিন্ন দাবি করলেও প্রণালিটি কার্যত বন্ধ রয়েছে এবং ওয়াশিংটন তাদের নীতি ও আচরণ পরিবর্তন না করা পর্যন্ত এটি পুনরায় পুরোপুরি খুলবে না। প্রণালির উপকূলের অর্ধেকের বেশি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার জন্য কঠোর পদক্ষেপের ঘোষণা দেন। ইরানকে আর্থিক বা বাণিজ্যিক সহায়তা দেওয়া যেকোনো দেশ ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও বড় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

ট্রাম্প ইরানের তেল পাচার, পণ্য বিনিময়, নগদ অর্থ স্থানান্তর, মুদ্রা বিনিময় এবং আড়াল করা কোম্পানির মাধ্যমে বাণিজ্য বন্ধের আহ্বান জানিয়েছেন। ইরানকে সহায়তা করলে কোনো দেশের আর্থিক প্রতিষ্ঠান, কোম্পানি, বিমানবন্দর বা সরকারি সংস্থার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার অন্যতম কেন্দ্র হরমুজ প্রণালি। বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে যুদ্ধের আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন হতো। ফলে প্রণালির নিরাপত্তা ও চলাচল নিয়ে দুই দেশের বিরোধ আন্তর্জাতিক জ্বালানি বাজারেও উদ্বেগ তৈরি করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সকালের মধ্যে ৭ জেলায় বৃষ্টির সম্ভাবনা
সকালের মধ্যে ৭ জেলায় বৃষ্টির সম্ভাবনা
২৩ আগস্ট ২০২৬ সকাল ০৮:৪৭:৫৮

বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪
বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪
২৩ আগস্ট ২০২৬ সকাল ০৮:৩৮:৪০