• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই ভাদ্র ১৪৩৩ সকাল ১০:০২:৩৭ (20-Aug-2026)
  • - ৩৩° সে:

ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা ট্রাম্পের

২০ আগস্ট ২০২৬ সকাল ০৯:১৪:৫৪

ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের সঙ্গে আর্থিক ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা দেশ ও প্রতিষ্ঠানগুলোকেও কঠোর অর্থনৈতিক পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

১৯ আগস্ট বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানকে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য বড় সুযোগ দেওয়া হলেও তেহরান তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান’ চালানো হবে বলে ঘোষণা দেন তিনি। এ পদক্ষেপকে ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে উল্লেখ করেন ট্রাম্প।

ট্রাম্প আরও বলেন, যেসব দেশ বা প্রতিষ্ঠান ইরানকে আর্থিক সহায়তা কিংবা বাণিজ্যিক সুবিধা দেবে, তারাও ‘তীব্র অর্থনৈতিক পরিণতির’ মুখোমুখি হবে। ইরানের তেল পাচার, মুদ্রা বিনিময়, নগদ অর্থ স্থানান্তর, মানি এক্সচেঞ্জ, জাহাজ নিবন্ধন ও নামসর্বস্ব কোম্পানির মাধ্যমে পরিচালিত কার্যক্রম বন্ধ করার আহ্বান জানান তিনি।

ট্রাম্পের ঘোষণার পর ইরানের ওপর নতুন করে অর্থনৈতিক চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ ও দীর্ঘদিনের নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি ইতোমধ্যে বড় ধরনের চাপে রয়েছে।

এদিকে, ট্রাম্পের নতুন হুমকির মধ্যে সংযুক্ত আরব আমিরাত ইরানের সঙ্গে বাণিজ্যিক ও আর্থিক লেনদেন স্থগিত করার ঘোষণা দিয়েছে। দেশটি দীর্ঘদিন ধরে ইরানের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও আর্থিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

সূত্র: রয়টার্স, ওয়াল স্ট্রিট জার্নাল

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বৃহস্পতিবার যে দামে বিক্রি হবে স্বর্ণ
বৃহস্পতিবার যে দামে বিক্রি হবে স্বর্ণ
২০ আগস্ট ২০২৬ সকাল ০৮:৪০:২৪



মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট
২০ আগস্ট ২০২৬ সকাল ০৮:২১:৫৪

তিন জেলায় নতুন ডিসি নিয়োগ
তিন জেলায় নতুন ডিসি নিয়োগ
২০ আগস্ট ২০২৬ সকাল ০৮:১৭:৫৫