• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে শ্রাবণ ১৪৩৩ দুপুর ০১:১৭:২১ (06-Aug-2026)
  • - ৩৩° সে:

তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি ট্রাম্পের

৬ আগস্ট ২০২৬ দুপুর ১২:২০:০৬

তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি ট্রাম্পের
“ফাইল ছবি”

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন সামরিক বাহিনীর দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুত ফুরিয়ে আসছে—গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদনকে ভিত্তিহীন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, মার্কিন বাহিনীর কাছে পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদের মজুত রয়েছে এবং উৎপাদনও দ্রুত বাড়ানো হচ্ছে।

৬ আগস্ট বৃহস্পতিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ ধরনের গোলাবারুদসহ বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে। একই সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো রেকর্ড সংখ্যক কারখানা নির্মাণ ও সম্প্রসারণ করছে এবং প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনীতে অস্ত্র সরবরাহ করা হচ্ছে।

এ সময় পেন্টাগনের সংবেদনশীল তথ্য গণমাধ্যমে ফাঁস হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তথ্য ফাঁসকারীদের ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, এ ধরনের তথ্য ফাঁস জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। জড়িতদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি কারাদণ্ড নিশ্চিত করতে প্রশাসন আইনি পদক্ষেপ নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




মাদারগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ ২ যুবক আটক
মাদারগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ ২ যুবক আটক
৬ আগস্ট ২০২৬ দুপুর ১২:৩২:৪৫


রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আজ
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আজ
৬ আগস্ট ২০২৬ দুপুর ১২:১৫:০৫