• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৮ই শ্রাবণ ১৪৩৩ সকাল ১০:৩০:২০ (23-Jul-2026)
  • - ৩৩° সে:

বিক্ষোভের মধ্যেই প্রশ্নফাঁসকারীদের দ্রুত বিচারের ঘোষণা মোদির

২৩ জুলাই ২০২৬ সকাল ১০:১৮:১৮

বিক্ষোভের মধ্যেই প্রশ্নফাঁসকারীদের দ্রুত বিচারের ঘোষণা মোদির

আন্তর্জাতিক ডেস্ক: মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান বিক্ষোভ আরও জোরালো হয়েছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলা এ আন্দোলনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানানো হচ্ছে। এ দাবিতে কোনো সিদ্ধান্ত না আসায় আন্দোলন অব্যাহত রয়েছে।

এমন পরিস্থিতিতে ২৩ জুলাই বৃহস্পতিবার সকালে এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মোদি বলেন, তরুণদের ভবিষ্যৎ রক্ষাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি জানান, প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে বিশেষ দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

মোদি লিখেছেন, ‘আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় এটি আমাদের ধারাবাহিক উদ্যোগের অংশ।’

তিনি আরও বলেন, ‘যারা আমাদের তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

অন্যদিকে আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন। পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারের ভূমিকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন তারা।

সূত্র: এনডিটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us