• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৪৮:২১ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

ঠিকাদার উপহার দিলে সেটা ঘুষ নয়: মীর শাহে আলম

১০ নভেম্বর ২০২৬ রাত ০৯:৪২:০৯

ঠিকাদার উপহার দিলে সেটা ঘুষ নয়: মীর শাহে আলম

অনলাইন ডেস্ক: ঠিকাদার খুশি হয়ে লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

১০ নভেম্বর মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে উপজেলা সহকারী প্রকৌশলীদের নবীন বরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন।

আরও পড়ুন

কর্মপরিবেশ উন্নতকরণ ও জনস্বার্থে দক্ষতা বৃদ্ধির আহ্বান কানিজ মওলার

তিনি আরও বলেন, তবে এর অর্থ এই নয় যে কাজের মান খারাপ করে বা ১০ লাখ টাকা সাশ্রয় করে ৫ লাখ টাকা নিজেরা ভাগাভাগি করার মতো অসদুপায়ে যাওয়া যাবে না। এসময় তিনি প্রকৌশলীদের মধ্যে দেশপ্রেম ও সততা বজায় রাখার আহ্বান জানান।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
১০ নভেম্বর ২০২৬ রাত ০৯:২২:৩৮