• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই চৈত্র ১৪৩২ সকাল ১০:৫৫:৪৬ (31-Mar-2026)
  • - ৩৩° সে:

অনুরোধ পেলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি: ইরান

৩১ মার্চ ২০২৬ সকাল ০৮:৪১:২৭

অনুরোধ পেলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি: ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান দেশটির সঙ্গে কোনো আলোচনায় বসেনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একগুচ্ছ প্রস্তাবসহ একটি আলোচনার অনুরোধ আমাদের কাছে এসেছে। পাকিস্তানসহ বেশকিছু মধ্যস্থতাকারীর মাধ্যমে এটা আমরা পেয়েছি।

Ad
Ad

যুদ্ধবিরতি নিয়ে ইরান ‘আগের অবস্থানে অটল রয়েছে’ উল্লেখ করেন ইসমাইল বাঘাই। তিনি বলেন, ‘আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। বর্তমানে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন ও আক্রমণ পূর্ণ উদ্যমে অব্যাহত থাকায়; আমাদের সব প্রচেষ্টা আর সামর্থ্য ইরানের অস্তিত্ব রক্ষায় নিবেদিত।’

Ad

এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা অব্যাহত রয়েছে এবং ভালোভাবে এগুচ্ছে। এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে, তারা কোনো আলোচনায় অংশই নেয়নি।

তথ্যসূত্র: আল–জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ
৩১ মার্চ ২০২৬ সকাল ১০:৩৯:৩০


বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৫
বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৫
৩১ মার্চ ২০২৬ সকাল ১০:১৬:৩৮

আজ যে দামে বিক্রি হবে সোনা
আজ যে দামে বিক্রি হবে সোনা
৩১ মার্চ ২০২৬ সকাল ১০:১০:৫৩


সাভারে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
সাভারে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
৩১ মার্চ ২০২৬ সকাল ০৯:৫০:১৬




Follow Us