• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই চৈত্র ১৪৩২ সকাল ১১:৩১:৪৫ (31-Mar-2026)
  • - ৩৩° সে:

৭ এপ্রিল রাষ্ট্রীয় সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

৩১ মার্চ ২০২৬ সকাল ০৯:৫২:০৫

৭ এপ্রিল রাষ্ট্রীয় সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ৭ এপ্রিল দুই দিনের সফরে দিল্লি যাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠিত হওয়ার পর এটি বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরকালে তিনি মরিশাসের পোর্ট লুইসে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেবেন। দিল্লি হয়ে মরিশাসে যাওয়ার কথা রয়েছে তাঁর। সফরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সঙ্গী থাকবেন।

Ad
Ad

দিল্লি সফরের প্রথম দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারত সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের সঙ্গেও তাঁর সাক্ষাৎ আয়োজনের বিষয়ে আলোচনা চলছে।

Ad

সূত্র জানায়, সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হারদ্বীপ সিং পুরির সঙ্গে বৈঠকের বিষয়েও দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।

এই সফরকে বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ
৩১ মার্চ ২০২৬ সকাল ১০:৩৯:৩০


বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৫
বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৫
৩১ মার্চ ২০২৬ সকাল ১০:১৬:৩৮

আজ যে দামে বিক্রি হবে সোনা
আজ যে দামে বিক্রি হবে সোনা
৩১ মার্চ ২০২৬ সকাল ১০:১০:৫৩


সাভারে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
সাভারে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
৩১ মার্চ ২০২৬ সকাল ০৯:৫০:১৬



Follow Us