• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:৪৯:৪৮ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

জানা গেল রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর নেপথ্য

৩১ মার্চ ২০২৬ সকাল ০৯:২০:১৫

জানা গেল রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর নেপথ্য

বিনোদন ডেস্ক: ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় (৪২) রোববার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ–ওড়িশা সীমান্তের তালসারি সমুদ্রসৈকতে শুটিং চলাকালে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন।

রাহুলের আকস্মিক মৃত্যুতে টালিউডজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহশিল্পী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তার মৃত্যুকে ঘিরে নানা প্রশ্নও উঠছে।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সন্ধ্যায় যখন সবাই আইপিএলের ম্যাচ দেখার অপেক্ষায়, ঠিক তখনই আসে অভিনেতার মৃত্যুসংবাদ।

আরও পড়ুন

৫৩ কোটি টাকার আংটি নীতার, দীপিকা-প্রিয়াঙ্কাদেরও ছাড়িয়ে গেলেন কে?

সেদিন ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলছিল তালসারি সৈকতে। হঠাৎ করেই সমুদ্রের পানিতে তলিয়ে যান রাহুল।

কেউ কেউ জানিয়েছেন, শুটিং প্রায় শেষের দিকেই এই দুর্ঘটনা ঘটে এবং ইউনিটের সদস্যদের সামনেই তিনি পানিতে ডুবে যান।

ধারাবাহিকটির পরিচালক শুভাশিস মণ্ডল জানান, আগের দিনও সেখানে শুটিং হয়েছিল। সেদিন একটি দৃশ্যে অল্প পানিতে দাঁড়িয়ে অভিনয় করছিলেন রাহুল ও সহঅভিনেত্রী শ্বেতা। তারা পানিতে খেলছিলেন, আর পেছন থেকে ক্যামেরা ধারণ করা হচ্ছিল। একসময় রাহুল শ্বেতার হাত ধরে ধীরে ধীরে সমুদ্রের ভেতরে এগিয়ে গেলে হাঁটুসমান পানিতে পৌঁছানোর পর রাহুল ভারসাম্য হারিয়ে ফেলেন। ইউনিট থেকে চিৎকার করে তাকে এগোতে নিষেধ করা হলেও ততক্ষণে পানির স্তর গলা পর্যন্ত উঠে যায়। তিনি হাবুডুবু খেতে শুরু করেন। সঙ্গে সঙ্গে ইউনিটের ১০–১২ জন সদস্য তাকে বাঁচাতে ছুটে যান, কিন্তু মুহূর্তের মধ্যেই তিনি পানিতে তলিয়ে যান। ধারণা করা হচ্ছে, তিনি প্রচুর পানি গিলে ফেলেছিলেন।

আরও পড়ুন

ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান মারা গেছেন

তিনি আরও জানান, আশপাশের নৌকা থেকে দড়ি ফেলে এবং ইউনিটের সদস্যদের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করা হয়। তখনও তার জ্ঞান ছিল। পরে দ্রুত তাঁকে দিঘা মহকুমা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

দুই দশকেরও বেশি সময় ধরে টালিউডে সক্রিয় ছিলেন রাহুল। ছোটপর্দা, বড়পর্দা ও ওয়েব প্ল্যাটফর্ম— সব ক্ষেত্রেই ছিল তার বিচরণ। সম্প্রতি তিনি ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে অভিনয় করছিলেন, যেখানে তার ও শ্বেতার রসায়ন দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। এছাড়া ‘ঠাকুমার ঝুলি’ সিরিজেও তাকে দেখা গেছে।

১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্মগ্রহণ করেন রাহুল। থিয়েটার দিয়েই তার অভিনয়জীবনের শুরু, এবং তিনি প্রায় ৪৫০টির বেশি নাটকে অভিনয় করেছেন।

আরও পড়ুন

নিজের বায়োপিকে অভিনয়ে আপত্তি নেই ববিতার

বড়পর্দায় তার অভিষেক হয় ‘চিরদিনই তুমি যে আমার’ চলচ্চিত্রের মাধ্যমে, যা মুক্তির পর ব্যাপক সাফল্য পায়। এরপর ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’ ও ‘আকাশ অংশত মেঘলা’সহ নানা চলচ্চিত্রে অভিনয় করে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা শক্ত করেন এই অভিনেতা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা সার ও ট্রাক জব্দ
চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা সার ও ট্রাক জব্দ
২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৮:০৪


ফের ৫ দিনের রিমান্ডে সাঈদ খোকন
ফের ৫ দিনের রিমান্ডে সাঈদ খোকন
২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪১:১৫

মানিকগঞ্জে ২ নারীর রহস্যজনক মৃত্যু
মানিকগঞ্জে ২ নারীর রহস্যজনক মৃত্যু
২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৬:২৬

হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু
হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু
২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩০:০৪