আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চলমান সংঘাতে ইরান খুব শিগগিরই পরাজিত হবে। একই সঙ্গে তিনি বলেন, তেহরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা বা চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।
১৫ জুলাই বুধবার পেনসিলভানিয়ায় আয়োজিত এক নিরাপত্তাবিষয়ক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প এসব মন্তব্য করেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইরান দুর্বল অবস্থানে রয়েছে এবং দেশটি এখন আলোচনায় বসতে আগ্রহী। তবে ওয়াশিংটন পরিস্থিতি পর্যবেক্ষণ করেই পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।
এদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং শান্তি আলোচনা অব্যাহত রাখার বিষয়ে কূটনৈতিক প্রচেষ্টা চললেও উভয় পক্ষের মধ্যে নতুন করে সংঘর্ষের খবর পাওয়া গেছে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপ পুনরায় লক্ষ্যবস্তু হতে পারে—এমন সম্ভাবনা তিনি উড়িয়ে দিচ্ছেন না। ইরানের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করতে প্রয়োজন হলে সেখানে অভিযান চালানোর বিষয়টি বিবেচনায় নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
ট্রাম্পের ভাষায়, “যদি আমরা তাদের সক্ষমতাকে যথেষ্ট দুর্বল করে দিতে পারি, তাহলে আমি সেটি করার সিদ্ধান্ত নেব।”
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available